সেরা সুরকারের পুরস্কার পেলেন রুনা লায়লা ও বাপ্পা মজুমদার - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

সেরা সুরকারের পুরস্কার পেলেন রুনা লায়লা ও বাপ্পা মজুমদার

জাতীয় চলচ্চিত্রে সেরা সুরকারের পুরস্কার পেলেন রুনা লায়লা ও বাপ্পা মজুমদার। তথ্য মন্ত্রণালয় ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে আজ ৭ নভেম্বর। যা থেকে জানা গেছে বিগত দুই বছরে চলচ্চিত্রে বিভিন্ন বিভাগে সেরাদের নাম।
এবার শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পেয়েছেন রুনা লায়লা ও বাপ্পা মজুমদার। ২০১৮ সালের ‘একটি সিনেমার গল্প’ সিনেমামার ‘গল্প কথার ঐ’ গানটির জন্য রুনা লায়লা ও সত্তা সিনেমামায় জেমসের গাওয়া ‘না জানি কোন অপরাধে’ গানটির সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন বাপ্পা মজুমদার।
এছাড়াও দুই বছরের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণায় ২০১৭ সালের সেরা ছবি হয়েছে ‘ঢাকা অ্যাটাক’ এবং ২০১৮ সালের সেরা ছবি ‘পুত্র’। সেরা পরিচালক হয়েছেন ২০১৭ সালের ছবি ‘গহীন বালুচর’র নির্মাতা বদরুল আনাম সৌদ। ২০১৮ সালের সেরা নির্মাতা হিসেবে পুরস্কার জিতেছেন ‘জান্নাত’ ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
২০১৭ সালে যৌথভাবে সেরা নায়ক হয়েছেন ‘সত্তা’ ছবির জন্য শাকিব খান ও ‘ঢাকা অ্যাটাক’ ছবির জন্য আরিফিন শুভ। ২০১৮ সালে ‘পুত্র’ ছবি দিয়ে সেরা অভিনেতা হয়েছেন ফেরদৌস এবং ‘জান্নাত’ ছবি দিয়ে সেরা অভিনেতা সাইমন সাদিক।
প্রসঙ্গত, এর আগে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে জুরি বোর্ড গঠন করে সরকার। গঠিত বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করেছে। তারই ভিত্তিতে প্রদান করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}