বদলে যাচ্ছে ফেসবুক (Facebook)। নীল রঙের ইংরেজি হরফের বদলে এবার ভিন্ন ভিন্ন লোগোতে সামনে আসছে এই সোশ্যাল মিডিয়া। প্রযুক্তি সংস্থা ফেসবুক মূল সংস্থা হিসেবে Whatsapp, Instagram ও Facebook এবং নিজস্ব অন্য প্রধান প্রধান অ্যাপগুলিতে নিজের লোগো স্বতন্ত্রভাবে প্রকাশের জন্য একটি নতুন লোগোর প্রকাশ্যে এনেছে।
সোমবার ফেসবুক তাদের নিউজরুমে প্যারেন্ট কোম্পানি হিসেবে নতুন লোগো উন্মোচন করেছে। ফেসবুকের এই লোগোতে শুধু ফেসবুক কথাটি জেনেরিক ফন্টে তুলে ধরা হয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ক্রেডিট কার্ডেও ঠিকমতো বসানো যাবে। লোগোটি নিয়ে তৈরি একটি জিআইএফে কয়েকটি রং ব্যবহার করা হয়েছে, যাতে নীল রং দিয়ে ফেসবুক, সবুজ রং দিয়ে হোয়াটসঅ্যাপ ও গোলাপি রঙে ইনস্টাগ্রামকে বোঝায়।
নতুন এই লোগো ফেসবুকের বিভিন্ন পণ্য ও সেবার পাশাপাশি বিপণন উপকরণে দেখা যাবে।
ফেসবুকের পক্ষ থেকে তাদের ব্লগ পোস্টে বলা হয়েছে, একটি অ্যাপ হিসেবে যাত্রা শুরু হয়েছিল তাদের। ১৫ বছর পরে ফেসবুকের পণ্য ও সেবার সংখ্যা বেড়েছে। এখানে বিভিন্ন ব্যবসা সৃষ্টি হয়েছে। ফেসবুকের পণ্য সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে ব্র্যান্ড লোগোটি পরিবর্তন করছে তারা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন