শুরু হলো ফোক ফেস্টের নিবন্ধন - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

শুরু হলো ফোক ফেস্টের নিবন্ধন

লোকসংগীত বাঙালি জাতির হাজার বছরের বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। লোকজ সংগীতের তাল, লয় ও ছন্দের অপূর্ব সংমিশ্রণে খুঁজে পাওয়া যায় আত্মার শান্তি ও স্রষ্টার সান্নিধ্য। আমাদের নিজেদের গান, অন্তরের গান লোকসংগীত চর্চা এবং প্রসারের জন্য গত চার বছর ধরে আয়োজিত হয়ে আসছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’।

পঞ্চমবারের মতো এবারও রাজধানীর আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই উৎসব আয়োজন করা হয়েছে। ফোকফেস্টের উদ্বোধন হবে ১৪ নভেম্বর, চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। 


প্রতিবারের মতো এবারো দর্শকরা বিনামূল্যে শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। বুধবার( ৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে নিবন্ধন  যা শেষ হবে  ১০ নভেম্বর ।  রেজিস্ট্রেশন  করতে আপনাকে যেতে হব (www.dhakainternationalfolkfest.com)  এই ওয়েব সাইটে।


রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্টের স্ক্যান কপি  বা অন্য যে কোনোও আইডি কার্ডের প্রয়োজন হবে।  রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রদত্ত ই-মেইলে পৌঁছে যাবে তিন দিনের তিনটি ভিন্ন ভিন্ন এন্ট্রি পাস। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে। এ ছাড়া ফেসবুকে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ পেইজটিতে পাওয়া যাবে আয়োজনের সকল তথ্য।

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলা এই উৎসবে দর্শকরা উপভােগ করবেন দেশ বিদেশের সেরা লােকসংগীতশিল্পীদের শেকড় সন্ধানী গান।

এবারের আসরে  বাংলাদেশসহ বিশ্বের ৬টি দেশ থেকে ২০০ জনের বেশি লােকশিল্পী ও কলাকুশলীরা সংগীত পরিবেশনে অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজকরা।

এবার বাংলাদেশ থেকে থাকবেন শাহ আলম সরকার, মালেক কাওয়াল, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার, বাউলিয়ানা’র কামরুজ্জামান রাক ও শফিকুল ইসলাম, প্রেমা ও ভাবনা নৃত্য দল।

অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারের দায়িত্বে থাকবে মাছরাঙা টেলিভিশন। ২০১৫ সাল থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}