অ্যাপেনডিসাইটিসের ব্যথা বুঝবেন যেভাবে - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

অ্যাপেনডিসাইটিসের ব্যথা বুঝবেন যেভাবে

অ্যাপেনডিক্স হল একটি সরু থলির মতো একটি অঙ্গ যেটি বৃহদান্ত্রের সঙ্গে সংযুক্ত থাকে। সাধারণত কোনো কারণে অ্যাপেনডিক্সে খাদ্যকণা বা ময়লা ঢুকে গেলে সেখানে রক্ত আর পুষ্টির অভাব দেখা দেয়। শুধু তাই নয়, সেখানে নানা রকম জীবাণুর আক্রমণে সংক্রমণ ছড়িয়ে পড়ে। তখন অ্যাপেনডিক্সে ব্যথা শুরু হয়।
অ্যাপেনডিক্সের এই সমস্যাটি অ্যাপেনডিসাইটিস নামে পরিচিত। ঠিক সময়ে অস্ত্রোপচার না করালে বা সময় মতো সমস্যা ধরা না পড়লে এর কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। 

অনেকে তলপেটে ব্যথা হলেই অ্যাপেনডিক্সের ব্যথা মনে করেন। তবে সব ধরনের পেট ব্যথাই কিন্তু অ্যাপেনডিসাইটিসের লক্ষণ নয়। এ ব্যথা হলে আরও কিছু উপসর্গ প্রকাশ পায়। যেমন-
১. সাধারণত নাভির কাছ থেকে শুরু হয়ে পেটের ডান দিকের নিচের দিকে অ্যাপেনডিসাইটিসের ব্যথা ছড়িয়ে পড়ে।
২. খাদ্যে অরুচি দেখা দেয়।
৩. তীব্র পেট ব্যথার সঙ্গে বমি বমি ভাব বা বমি হয়।
৪. ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যায়।
৫. জ্বর জ্বর ভাব হয়। তবে এ ক্ষেত্রে শরীরের তাপমাত্রা খুব বেশি হয় না।
৬. অ্যাপেনডিক্স কোনো কারণে ফেটে গেলে সারা পেট জুড়ে মারাত্মক ব্যথা অনুভূত হয় এবং পেট ফুলে ওঠে।
এসব লক্ষণের কোনোটি দেখা দিলে দ্রুত চিকিৎসকরে পরামর্শ নেওয়া উচিত। কারণ, কোনও কারণে অ্যাপেনডিক্স ফেটে গেলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}