বাপ্পা মজুমদারের বাংলা নিয়ে নতুন গান (ভিডিও) - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

বাপ্পা মজুমদারের বাংলা নিয়ে নতুন গান (ভিডিও)

সম্প্রতি প্রকাশিত হয়েছে বাপ্পা মজুমদারের ভাষা নিয়ে একক গান। ‘আমার প্রাণের বর্ণমালা’ শিরোনামের গানটি লিখেছেন সায়ীদ আবদুল মালিক।


কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।

নতুন গান প্রসঙ্গে তিনি বলেন ‘একুশ নিয়ে আমি কখনও গান করিনি। এককভাবে ভাষা নিয়ে আমার কোনো গান নেই। সেরকম একটি তাগিদ থেকেই এ গানটি করছি। দুই দিন হল গানটি প্রকাশ করেছি। শ্রোতারা শুনলে তাদের ভালো লাগবে আমার বিশ্বাস।’
এদিকে বাপ্পা মজুমদারের ব্যান্ড দল দলছুটের ‘সঞ্জীব’ নামে একটি একক অ্যালবামের কাজ সম্পন্ন হয়েছে। আসছে পহেলা বৈশাখে অ্যালবামটি প্রকাশ করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, ‘বৃষ্টিমুখর দিন’ শিরোনামে একটি গান কদিন আগে প্রকাশ করেছিলেন তাঁর ইউটিউব চ্যানেলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}