বলিউডে পারফেকশনিস্ট বলা হয় আমির খানকে। আমিরের নুতন ছবি মানেই বক্স অফিসে ঝড়! না এবার আর কোনও নতুন ছবির কথা বলছি না।
সচারচর আমিরকে অন্য কারোও ছবি নিয়ে কথা বলতে দেখা যায় না। যদি আমির কোনও ছবি নিয়ে কথা বলে তবে ছবি প্রেমিদের মধ্য একটা আলাদা উন্মাদনার সৃস্টি হয়।
দুর্দান্ত! হাসতে হাসতে আমি মৃতপ্রায়!
যে ছবি আমিরের পেটে খিল ধরাতে পারে সে ছবিতে কিছু তো আছেই! হ্যাঁ এমনটাই হয়েছে আমিরের সাথে! আমির একটি ছবির ট্রেলার শেয়ার করে লিখেছেন দুর্দান্ত! হাসতে হাসতে আমি মৃতপ্রায়!
ক্ষয় কুমারের নতুন ছবি গুড নিউজের ট্রেলার শেয়ার করে এমন রিভিউই দিয়েছেন আমির খান। ছবিতে খিলাড়ী কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন করিনা কাপুর। কিয়ারা আদবানির সঙ্গে দিলজিত সিং দোসাঞ্জ।
আমিরের এরুপ প্রসংশায় অভিভূত অক্ষয়ও। প্রত্যুত্তরে জানিয়েছেন, খুব ভালো লাগছে আমিরকে আমরা বিনোদিত করতে পেরে।
টুইটে দু-জনের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান থাকলেও এখনও আমির-অক্ষয় স্ক্রিন শেয়ার করেননি।
আপাতত মি. পারফেকশনিস্ট তার নতুন ছবি লাল সিং চাড্ডা নিয়ে ব্যস্ত। তার বিপরীতে দেখা যাবে করিনা কাপুরকে।
অন্যদিকে হাউজফুল ৪-এর তুমুল জনপ্রিয়তার পর অক্ষয় তাকিয়ে রয়েছেন গুড নিউজ ছবির দিকে। ২৭ ডিসেম্বর মুক্তি পাবে ছবি। এটাও হিট হলে অক্ষয়কে পায় কে! তার নতুন ছবি গুড নিউজের ট্রেলার শেয়ার করে এমন রিভিউই দিয়েছেন আমির খান। ছবিতে খিলাড়ী কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন করিনা কাপুর। কিয়ারা আদবানির সঙ্গে দিলজিত সিং দোসাঞ্জ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন