এন্ড্র কিশোরের চিকিৎসায় প্রয়োজন দুই কোটি টাকা - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

এন্ড্র কিশোরের চিকিৎসায় প্রয়োজন দুই কোটি টাকা

কণ্ঠশিল্পী এন্ড্র কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন তিনি। কয়েক মাস আগে থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং দেশেই চিকিৎসা গ্রহণ করছিলেন তিনি। পরে ডাক্তারদের পরামর্শে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে তার চিকিৎসা শুরু হয়।
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। দুই মাস পেরিয়ে গেছে। এখনও চিকিৎসা চলছে তার। এ গায়কের চিকিৎসার সময় বেড়ে গেছে। বেড়েছে খরচও।
সংগীত পরিচালক ফরিদ আহমেদ বলেন, আজ সকালে এন্ড্রু কিশোর দা’র সঙ্গে আমার কথা হয়েছে। ভেঙে পড়েছেন তিনি। জানলাম তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় দুই কোটি টাকা। খ্যাতিমান এই শিল্পীর এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ানো প্রয়োজন। এরই মধ্যে প্রবাসীরা তাকে সহযোগিতার জন্য ফান্ড করেছে। আশা করবো দেশের মানুষও তার পাশে দাঁড়াবেন। তাকে আমরা হারাতে চাই না।
এন্ড্রু কিশোরের শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস জানান, এ পর্যন্ত তার ৩টি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে এবং আগামী ২৬ নভেম্বর থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হবে এবং আরও ৩টি সাইকেলে আরও ১২টি কেমোথেরাপি দেওয়া হবে। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, এ চিকিৎসা আরও প্রায় আড়াই থেকে তিনমাস চলবে।
জানা গেছে, এন্ড্র কিশোরকে যে কেমোথেরাপি দেওয়া হচ্ছে তার প্রতিটির মূল্য প্রায় ৯ লাখটাকা। এরই মধ্যে গুণী এই শিল্পীর চিকিৎসায় তার পরিবার কোটি টাকারও বেশি খরচ করে ফেলেছেন। প্রয়োজন আরও অনেক টাকা।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}