নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে একটি প্রাইভেটকার ছিটকে সড়কে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ছয়জন।
সিসিটিভি ফুটেজে ওই দুর্ঘটনার ভিডিও ধরা পড়েছে। ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এতে দেখা গেছে, হায়দরাবাদের বায়ো ডাইভার্সিটি জাংশনের কাছে এক ফ্লাইওভারের নিচে স্বাভাবিকভাবে মানুষজন চলাফেরা করছিলেন।
হঠাৎ ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর এসে পড়ল একটি লাল রঙের গাড়ি। একটি গাছের বড়সড় ডাল ভেঙে নিয়ে সেটি পড়ল নিচে।
দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল কয়েকটি অটো। গাড়ির ধাক্কায় উড়ে এল কয়েকটি সাইনবোর্ডও। বিকট শব্দ পেয়ে দৌড় শুরু করলেন পথচারীরা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন