সপ্তাহে ছুটি ৩ দিন, উৎপাদন বেড়েছে প্রায় ৪০ শতাংশ! - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

সপ্তাহে ছুটি ৩ দিন, উৎপাদন বেড়েছে প্রায় ৪০ শতাংশ!

সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিনই ছুটি। অর্থাৎ, একসপ্তাহে কর্মদিবস সংখ্যা চার। এভাবে অফিস চালানোর ফলে প্রতিষ্ঠানের খরচ কমে উৎপাদন বেড়ে গেছে প্রায় ৪০ শতাংশ!

শুনতে অবাক লাগলেও বাস্তবে তিনদিন ছুটি চালু করে সফলতা পেয়েছে মাইক্রোসফট জাপান।


অফিসভেদে সাপ্তাহিক ছুটি এক কিংবা দুই দিনের হয়। ছুটি থেকে ফিরে বেশিরভাগ মানুষই নতুন উদ্যোমে কাজ শুরু করেন। এই বিষয়টিকে কাজে লাগিয়ে কর্মীদের কাছ থেকে সর্বোচ্চ মানের কাজ বের করে আনতে নতুন কর্মপরিকল্পনা করে মাইক্রোসফট জাপান।
দেশটিতে এমনিতেই শনি ও রোববার সাপ্তাহিক ছুটির দিন। গত আগস্টে মাইক্রোসফট জাপান নতুন কর্মসংস্কার প্রকল্পের অংশ হিসেবে ২৩শ’ কর্মীকে শুক্রবারও ছুটি দেয়ার ঘোষণা দেয়।

এতে ধরা দেয় সাফল্যে। ওই মাসে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বেড়ে যায় ৩৯ দশমিক ৯ শতাংশ। তবে এ কর্মসূচি বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র এক মাসের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল ‘ওয়ার্ক-লাইফ চয়েস চ্যালেঞ্জ সামার-২০১৯’।
ওই সময় কর্মীদের অতিরিক্ত ছুটি নেয়ার হার কমে দাঁড়ায় ২৫ দশমিক ৪ শতাংশ। বিদ্যুৎ সাশ্রয় হয় ২৩ দশমিক ১ শতাংশ, ফলে ব্যয়ও কমে যায় প্রতিষ্ঠানের। সময় কমে যাওয়ায় কর্মপরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে হয় তাদের। অনেক মিটিং সংক্ষিপ্ত করা, কিছু মিটিং অনলাইনে করা হয়।
প্রতিষ্ঠানের ৯২ দশমিক ১ শতাংশ কর্মীই তিনদিন ছুটির বিষয়টি পছন্দ করেছে। সমালোচকদের মতে, যেসব প্রতিষ্ঠান সপ্তাহে সাতদিনই খোলা তাদের ক্ষেত্রে তিনদিন ছুটি দেয়া বেশ কঠিন। তাই সবাইকে এই সুবিধা দিতে হলে আরও বেশি কর্মী নিয়োগ দিতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}