সিকেএইচ ও ওয়াধানি ফাউন্ডেশনের চুক্তিতে সুবিধা পাবে বাংলাদেশের তরুণরা - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

সিকেএইচ ও ওয়াধানি ফাউন্ডেশনের চুক্তিতে সুবিধা পাবে বাংলাদেশের তরুণরা

রাজধানীর গুলশানে শনিবার সকালে কোচ কামরুল নেটওয়ার্ক (সিকেএইচ) এবং যুক্তরাস্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওয়াধানী ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াধানি ফাউন্ডেশন তাদের বিগত এক যুগেরও বেশি সময় ধরে তৈরি করা বিশ্বমানের সফট স্কিল কোর্সটি এখন পৌঁছে দেবে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে।


সিকেএইচ নেটওয়ার্ক তাদের নেক্সট জেন লিডারস প্রোগ্রামের মাধ্যমে এখন থেকে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবে এই কোর্সটি। কোচ কামরুল হাসান ও তার প্রতিষ্ঠান সিকেএইচ নেটওয়ার্ক ২০২১ সালের মধ্যে দেশের লক্ষ শিক্ষার্থীকে এই কোর্স ও ক্যারিয়ার ভিত্তিক গাইডেন্সের মাধ্যমে বিশ্বসেরা করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

চুক্তি স্বাক্ষর আয়োজনে উপস্থিত ছিলেন সিকেএইচ নেটওয়ার্কের পক্ষে প্রধান নির্বাহী কোচ কামরুল হাসান এবং ওয়াধানী ফাউন্ডেশনের পক্ষে হেড অফ স্কিলিং ইনিসিয়েটিভ সুনীল দাহিয়া ও বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার এস্তানুল কবির।

এই চুক্তি স্বাক্ষর নিয়ে কামরুল হাসান বলেন, ‘আমি আবার দীর্ঘ কর্পোরেট জীবনে এরকম বিশ্বমানের কোর্স মডিউল কখনোই দেখিনি। আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি এই জন্য যে, দেশের লক্ষ তরুণকে সম্পূর্ণ বিনামূল্যে সিকেএইচ নেটওয়ার্কের মাধ্যমে এই কোর্সটি অনলাইনে প্রদান করতে পারবো। আমরা এটার মান অক্ষুণ্ণ রাখবো যাতে আমাদের জব মার্কেটের জন্য আমাদের দেশের তরুণ দেরকে সঠিকভাবে গাইড করা যায়।’

অপরদিকে সুনীল দাহিয়া বলেন, ‘সিকে এইচ নেট ওয়ার্কের সঙ্গে এই চুক্তিতে আবদ্ধ হতে পেরে আমরা সত্যিই আনন্দিত এবং আমরা আশাবাদী আমাদের সফট স্কিল কোর্সের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের লক্ষ তরুণরা তাদেরকে বিশ্ব চাকরীর বাজারে দক্ষ হিসেবে তুলে ধরতে পারবেন।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}