লন্ডনের ইংরেজির পরই দ্বিতীয় ভাষা বাংলা! - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

লন্ডনের ইংরেজির পরই দ্বিতীয় ভাষা বাংলা!

যুক্তরাজ্যের লন্ডন যেখানে ইংরেজী ভাষার পরে থাকার কথা পোলিশ বা স্প্যানিশ ভাষা। কিন্তু  লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেল ‘বাংলা’ ভাষা!  আর এই বাংলার পরেই আছে পোলিশ এবং তুর্কি ভাষা প্রচলিত। এমন তথ্যই প্রকাশ পেয়েছে ‘‌সিটি লিট’‌ নামক একটি সংস্থা সমীক্ষায়।

সমীক্ষায় দেখা যায়, লন্ডনের এক লাখ ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা বাংলা, পোলিশ ও তুর্কির মধ্যে যে কোনো একটি ভাষায় কথা বলেন। বাংলাদেশ ও ভারত মিলিয়ে লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা প্রধানত বাংলা ভাষায় কথা বলেন।

এই সমীক্ষা আরো জানায়, লন্ডনের ৩ লক্ষ ১১ হাজার ২১০ জন বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলে থাকেন। তবে ব্রিটিশদের মধ্যে মাত্র তিন শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন।

লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা এবং উদযাপন করা, পাশাপাশি বাসিন্দাদের একে-অপরের সঙ্গে যোগাযোগে উৎসাহিত করতে এ সমীক্ষা করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}