প্রেমে পড়ে যাই, কিন্তু বিয়েতে ভয় পাই: প্রভা - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

প্রেমে পড়ে যাই, কিন্তু বিয়েতে ভয় পাই: প্রভা

টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় আর রূপে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন তিনি। মাঝে ব্যক্তিগত কারণে সমালোচনার মুখেও পড়েছিলেন এই অভিনেত্রী। তবে সেগুলোতে কান দিয়ে নিয়মিত মিডিয়ায় কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তিনি।


 প্রভার বিয়ের খবর জানতে চাওয়া হলে তিনি জানান, ‘বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। বিয়ে আমার কাছে ট্রমা হয়ে গেছে। আমার কাছে মনে হয় জীবনসঙ্গী পছন্দ করতে অনেক ভুল হয়েছে। যাকে বিশ্বাস করেছি, সেই আমাকে বিশ্বাস ঘাতকতা করেছে। আমার আশপাশের সবাই কিন্তু জানেন, সম্পর্কের ব্যাপারে আমি শতভাগ বিশ্বস্ত থাকি। আপাতত বিয়ে করছি না। তবে এটা ঠিক, প্রেমে পড়ে যাই, কিন্তু বিয়েতে ভয় পাই।’

প্রভা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পারফর্মার’ আজ রোববার রাত ৭টা ২০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে। পরিচালনা করেছেন তাসমিয়াহ্ আফরিন মৌ।

 স্বল্পদৈর্ঘ্যটিতে প্রভা ছাড়াও আরও অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস ও শাহাদাৎ হোসেন প্রমুখ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}