সৃজিতের দ্বিতীয় পুরুষে নেট দুনিয়া তোলপাড়! - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

সৃজিতের দ্বিতীয় পুরুষে নেট দুনিয়া তোলপাড়!

সেই পুরনো ছক...পর পর খুন, একইভাবে খুন করা হয়েছে মাথা থেঁতলে। আগের মতোই ভাবতে বসেন অভিজিৎ পাকড়াশী। এবারে তার এক নতুন শাগরেদ জুটেছে। নাম রজত। এই ভূমিকায় অভিনয় করছেন গৌরব চক্রবর্তী। কিন্তু এবারও কি পাকড়াশী ধরতে পারবে শিকারিকে? টান টান উত্তেজনায় ফিরে আসছে সৃজিত মুখ্যার্জির ‘দ্বিতীয় পুরুষ’।


বহুদিন পর আবার এমন চমক নিয়ে ফিরছেন সৃজিত, ট্রেলার মুক্তির পরই নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়। এবার নজর থাকছে খোকার উপর। খোকার চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। এই সিনেমায় তার লুক প্রকাশ্যে এসেছে শনিবারই। রোমহর্ষক চমকে নতুন বছরের সূচনা যে জমজমাট তা ইতোমধ্যেই প্রমাণিত। পরিচালক তাঁর সেরাটা দিয়েই নির্মাণ করলেন বাইশে শ্রাবণের এই স্পিন অফ।

ছবির গল্পে, ঝামেলা-ঝগড়ায় দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অমৃতা-অভিজিৎ। এদিকে বিয়ের পর তাদের সম্পর্ক বইতে শুরু করে অন্য খাতে। অনেক হিসাব-অনেক ছক আবারও হবে নয়-ছয়। ‘দ্বিতীয় পুরুষ’ নতুন করে আবিষ্কার করবে অনির্বাণ ভট্টাচার্যকে এবং ঋতব্রত মুখ্যার্জিকে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋদ্ধিমা ঘোষকেও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}