রাতে খাওয়ার পর ফল না খাওয়াই ভালো - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

রাতে খাওয়ার পর ফল না খাওয়াই ভালো

ফল খাওয়া নিয়ে অনেকে অনেক কথা বলে থাকেন। একেকজনের মত এক্ষেত্রে একেকরকম। অনেকে বলেন, খালি পেটে পানি, আর ভরা পেটে ফল খেতে হয়। অনেকে আবার বলেন, সন্ধ্যার আগেই ফল খেয়ে নেওয়া উচিত। এত মতের মধ্যে কোনটা মানবো আমরা? জেনে নেওয়া যাক পুষ্টিবিদদের পরামর্শ থেকে। 


পুষ্টি বিশেষজ্ঞদের কথায়, ফল হচ্ছে প্রচুর প্রাকৃতিক ভিটামিন, মিনারেল আর ফাইবারসমৃদ্ধ খাবার। প্লেটের অর্ধেকটা যদি ফল, আর অর্ধেকটা সবজিতে ভরা থাকে তাহলে এমনিতেই পেট ভরবে। তাই ভরা পেটে না খালি পেটে ফল খাবেন সেই দ্বন্দ্বও থাকবে না।

এছাড়া পুষ্টিবিজ্ঞানীদরা দাবি করেন, খাওয়ার আধঘণ্টা আগে যদি কয়েক টুকরো ফল খেয়ে নেওয়া যায় তাহলে বেশি খাওয়ার সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। বাঁচবেন স্থূলতার সমস্যা থেকেও। তবে যেসব ফলে শর্করা বা চিনির মাত্রা বেশি, সেগুলো দিনের মূল খাবারের সময় গ্রহণ করা উচিৎ নয়। এতে হজমের সমস্যা দেখা দিতে পারে। সবসময়েই ফল ও মূল খাবার খাওয়ার মধ্যে কমপক্ষে আধঘণ্টা ব্যবধান রাখা উচিৎ। নাহলে খাবার বা ফল, কোনোটাই হজম হবে না। কারণ, ফল নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ খাবার।

পুষ্টিবিজ্ঞানীদের মতে, সকালে ঘুম থেকে উঠে একগ্লাস পানি খাওয়ার পর ফল খেলে শরীর দূষণমুক্ত হবে, হজম ক্ষমতা বাড়বে, আরও বেশি পুষ্টি পাবেন আপনি। তবে সাধারণত, সকালের নাস্তা আর দুপুরের খাওয়ার মাঝের সময়ে ফল খাওয়া যেতে পারে। সেইসঙ্গে বিকাল বা সন্ধ্যায় স্ন্যাকস হিসেবেও ফল বেছে নেওয়া যেতে পারে। 

এছাড়া খাওয়ার আগে কয়েক টুকরো ফল খেলে পাকস্থলীতে ফাইবার যায়, যা অন্য খাবার হজম করতে সাহায্য করে। আবার পেটও ভর্তি রাখে। বেশি ফাইবারযুক্ত ফল হচ্ছে আপেল, নাশপাতি, কলা।

তবে রাতে খাওয়ার পর ফল না খাওয়াই ভালো। কারণ, ফলের মধ্যে থাকা চিনি শরীরে বাড়তি এনার্জি এনে ঘুমের পরিমাণ কমিয়ে দেয়। তাই ঘুমাতে যাওয়ার অন্তত ঘণ্টা দুই আগে ফল খেতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}