চাঁদপুরে ড. আজহারীর মাহফিল বন্ধ করে দিল প্রশাসন - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

চাঁদপুরে ড. আজহারীর মাহফিল বন্ধ করে দিল প্রশাসন

চাঁদপুর রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ওয়াজ মাহফিলেন প্রধান বক্তা হিসেবে ড. মিজানুর রহমান আজহারী থাকার কথা ছিল। শনিবার দুপুরে ড. আজহারীর আসাকে কেন্দ্র করে একটি পক্ষ লিখিত অভিযোগ দিলে প্রশাসন ওই মাহফিল বন্ধ ঘোষণা করে। অভিযোগ করা হয় ড. আজহারী সরকারবিরোধী কার্যক্রম ও বিভিন্ন বয়ান দেয়ার আশঙ্কার কথা উল্লেখ করে প্রতিপক্ষ।



 চাঁদপুর মডেল থানার ওসি নাছিম উদ্দিন ওয়াজ কমিটির সদস্যদের ডেকে এনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য বলেন। উল্লেখ্য, ১৫ই ডিসেম্বর চাঁদপুর মাদ্রাসা রোড লঞ্চঘাট রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}