বিশ্বসুন্দরী ছবির গান মুক্তিতে আসছেন সিয়াম ও পরিীমনি - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

বিশ্বসুন্দরী ছবির গান মুক্তিতে আসছেন সিয়াম ও পরিীমনি

প্রথমবারের মতো জুটি বেঁধে প্রেক্ষাগৃহের পর্দায় হাজির হতে যাচ্ছেন সিয়াম আহমেদ ও পরীমণি। জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’তে দেখা মিলবে তাদের। ইতোমধ্যেই চলচ্চিত্রটি মুক্তির মিছিলে সামিল হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় চলচ্চিত্রটির একটি গান অনলাইনে প্রকাশ পেতে যাচ্ছে।


মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, মাছরাঙা টেলিভিশন ফেসবুক পেজ ও জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক পেজে এক যোগে প্রকাশ পাবে গানটি। ‘তুই কি আমার হবি রে’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। এতে কন্ঠ দিয়েছেন কনা ও ইমরান।

গানটির নৃত্য পরিচালনা করেছেন সুমন রহমান। চিত্রগ্রহণে ছিলেন খায়ের খন্দকার এবং সম্পাদনা করেছেন ইকবাল কবীর জুয়েল। গানটি নিয়ে ভীষণ আশাবাদী চলচ্চিত্র সংশ্লিষ্টরা। পাঁচ দিনে ধারণ করা এ গানটির চিত্রধারণ হয়েছে বান্দরবানের নীলগিরি, কক্সবাজার, ঢাকা সহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে।

গানটি সম্পর্কে কনা বলেছেন, আমরা শিল্পীরা আমাদের গাওয়া সব গান নিয়ে উচ্চাশা পোষণ করিনা। তবে ‘তুই কি আমার হবি রে’ গানটি গাইবার পর থেকেই মনে হচ্ছে দর্শক শ্রোতারা গানটি শোনার পাশাপাশি পর্দায় দারুন ভাবে উপভোগ করবেন। এক কথায় বলবো এ বছর আমার গাওয়া গানগুলোর মধ্যে অন্যতম গান এটি।

উল্লেখ্য, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এর প্রযোজনায় নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}