`ন ডরাই’ ছবির প্রদর্শনী বন্ধে নোটিশ - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

`ন ডরাই’ ছবির প্রদর্শনী বন্ধে নোটিশ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ‘ন ডরাই’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধে  লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই আইনি নোটিশ প্রসঙ্গে এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রযোজক-পরিচালকের কোন মন্তব্য পাওয়া যায়নি।

 আগামী ৭২ ঘণ্টার মধ্যে তথ্য মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয় সচিব, ছবিটির প্রযোজক মাহবুব রহমান, পরিচালক তানিম রহমান অংশু ও চিত্রনাট্যকার শ্যামল সেনগুপ্ত বরাবর চলচ্চিত্রটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ‘সার্ফিং’ নিয়ে দেশের প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’। ছবিটি গত ২৯ নভেম্বর দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত ছবিটির মূল চরিত্রের নাম আয়শা। যিনি শত প্রতিকূলতা অতিক্রম করে সার্ফিং করেন। এতে আয়শা চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}