হয়ে গেল মিথিলা ও সৃজিতের বিয়ে - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

হয়ে গেল মিথিলা ও সৃজিতের বিয়ে

 জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলাকে বিয়ে করেছেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় দক্ষিণ কলকাতায় লেক গার্ডেনসে সৃজিত মুখার্জির বাসায় তাঁদের বিয়ে রেজিস্ট্রি করা হয়।

ঘরোয়াভাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলার মা–বাবা, ভাইবোন এবং সৃজিতের পরিবারের মানুষজন। আরও ছিলেন এই দুই তারকার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু, তাঁরা সবাই চলচ্চিত্রের খুব পরিচিত মুখ। মধুচন্দ্রিমার জন্য আজ এই নবদম্পতি যাচ্ছেন সুইজারল্যান্ডে। এরই মধ্যে বিয়ের কিছু ছবি প্রথম আলোকে পাঠিয়েছেন মিথিলা। ছবিগুলো ফেসবুকেও আছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}