পেঁয়াজের দাম কবে কমে আসবে বলা মুশকিল : টিপু মুনশি - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

পেঁয়াজের দাম কবে কমে আসবে বলা মুশকিল : টিপু মুনশি

যেন অসহায়ত্ব ধরা পড়ল বাণিজ্যমন্ত্রীর কথায়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের বাজারে পেঁয়াজের দাম কবে কমে আসবে তা বলা মুশকিল। তবে দেশে পেঁয়াজ উৎপাদনে কোনও ব্যাহত না হলে ডিসেম্বর শেষ সপ্তাহ নাগাদ দাম স্বাভাবিক হয়ে আসবে। 
রোববার (১ ডিসেম্বর) জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 
টিপু মুনশি বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে মিসর, আজারবাইজান, পাকিস্তান ও উজবেকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এরই মধ্যে এলসি খোলা হয়েছে। 
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে দেশের ব্যবসায়ীরা সহায়তা করছেন। আমদানিকারকরা যে দামে পেঁয়াজ কিনছেন সে দামেই টিসিবিতে বিক্রি করছেন। যারফলে টিসিবি ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে পারছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}