আবারও বিতর্কে জড়িয়েছেন মডেল অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা। গায়ক তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর গায়ক ও অভিনেতা জন কবিরের সঙ্গে মিথিলার প্রেমের খবর রটে। প্রেমের গুঞ্জনে জল ঢেলে দিয়ে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কে জড়ান মিথিলা। দুজনকে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে। শুধু তাই নয়, শিগগিরই সৃজিত-মিথিলা বিয়ে করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সৃজিতের সঙ্গে বিয়ের গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক সে সময়ে সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার প্রকাশ্যে আসে নাট্যনির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে মিথিলার অন্তরঙ্গ ছবি। প্রকাশ হওয়া ছবি দুটিতে ফাহমির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে তাকে। ছবিগুলোর নিচে তির্যক কমেন্ট করছেন মিথিলা ভক্তরা। একের পর এক সম্পর্কে জড়ানোর বিষয়টি নিয়েও মিথিলার কড়া সমালোচনা করছেন নেটিজেনরা।
নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে মিথিলার প্রেম ছিল। ২০১৭-১৮ সালে সেই সম্পর্কে থাকাকালে তোলা কিছু ছবি ফাঁস হয়েছে। এই তথ্য মিথিলা নিজেই জানিয়েছেন।
এই অভিনেত্রী বলেন, ফাহমির ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছিল। তখনই অপরাধীরা খারাপ উদ্দেশ্যে ব্যবহারের জন্য এগুলো খুঁজে নিয়েছে। দিনভর সোশ্যাল মিডিয়াতে এই ছবি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। মিথিলার পক্ষ নিয়ে অনেক তারকা নানা মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, যারা ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করছেন তারা নিজেদের কুরুচির পরিচয় দিচ্ছেন।
গত মার্চে সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্রে মিথিলার সঙ্গে সৃজিতের সখ্য গড়ে ওঠে। তারপর থেকেই তাদের নিয়ে গুঞ্জন চলছে। এ নিয়ে কলকাতার গণমাধ্যমগুলোতেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এবার পরিচালক ফাহমির সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
২০০৬ সালের ৩ আগস্ট কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। এই দম্পতির একমাত্র সন্তান আইরা। ২০১৭ সালের মাঝামাঝি সময়ে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন