পেঁয়াজ ৬০ টাকার বেশি নিলে ব্যবস্থা - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

পেঁয়াজ ৬০ টাকার বেশি নিলে ব্যবস্থা


মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি করতে হবে। এর বেশি দামে বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


মিয়ানমার থেকে আমদানি করা এ পণ্যের তথ্য বিশ্লেষণ করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ নির্দেশ দেয়া হয়েছে। তবে ভারত, মিসর ও তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজের বিষয়ে কিছু বলা হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকটি দল ভারত ও অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির তথ্যও পর্যালোচনা করছে। এর ভিত্তিতে তারা প্রতি কেজির প্রকৃত খরচ নিরূপণ করবে। এর ভিত্তিতে খুচরা বাজারে পেঁয়াজের দাম সম্পর্কে সিদ্ধান্ত নেবে।

পেঁয়াজের আমদানি খরচ নিয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেছেন। তারা বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখেছেন- এখন যেসব পেঁয়াজ আসছে, সেগুলোর বেশির ভাগের এলসি খোলা দাম বাড়ার আগে। প্রতি কেজির খরচ পড়েছে সর্বোচ্চ ৪৫ টাকা।

এর সঙ্গে ব্যবসায়ীদের মুনাফা ১৫ শতাংশ হিসাবে প্রতি কেজিতে পৌনে ৭টাকা। পরিবহন ও অপচয় বাবদ খরচ আরও ১৫ টাকা। সবমিলে আমদানি খরচের সঙ্গে যোগ হচ্ছে ২২ টাকা। এ হিসাবে ৪৫ টাকার পেঁয়াজ খুচরা বাজারে ৬৭ টাকার বেশি দরে বিক্রি করা অযৌক্তিক।

সূত্র জানায়, টেকনাফ স্থলবন্দরে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদল আমদানির তথ্য পর্যালোচনা করে দেখেছে- প্রতি কেজিতে খরচ পড়ে ৩৪ থেকে ৩৭ টাকা। এর সঙ্গে পরিবহন খরচ, অপচয় ও মুনাফা বাবদ যোগ হচ্ছে ২০ টাকা।

এছাড়া বন্দর থেকে পণ্য ছাড়ের সময় সিএন্ডএফ এজেন্টের কমিশনের খরচ রয়েছে বলে প্রতিনিধিদলকে জানিয়েছেন ব্যবসায়ীরা। পেঁয়াজের ওপর কোনো শুল্ক নেই। তবে পণ্য খালাসসহ নানা কাজে উপরি খরচ দিতে হয় বলেও ব্যবসায়ীরা দাবি করেছেন। তাদের মতে, এতেও খরচ বাড়ছে।

সূত্র জানায়, সরেজমিনে পাওয়া তথ্য, বাংলাদেশ ব্যাংক ও কাস্টম হাউস থেকে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে পেঁয়াজের দামের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এ তথ্যগুলো কাল-পরশু বাণিজ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের তদারকির ফলে পেঁয়াজের দাম মঙ্গলবার কিছুটা কমেছে। এদিন বিভিন্ন বাজারে ১২০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হয়েছে। এর আগে পেঁয়াজের দাম সর্বোচ্চ ১৬০ টাকায় উঠেছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}