বলিউড অভিনেতা ইমরান হাশমি সিরিয়াল কিসার নামে পরিচিত। তার সিনেমায় চুমুর দৃশ্য থাকবে না, তা হতেই পারে না। তবে নিজের এই ইমেজ ছেড়ে বের হতে চেয়েছিলেন অভিনেতা। তাই একটু অন্য রকম সিনেমায় অভিনয় করে নিজের ভাগ্য পরীক্ষা করেছেন। কিন্তু তার ভাগ্য সুপ্রসন্ন হয়নি। সর্বশেষ বেশ কয়েকটি সিনেমা ফ্লপ হয়েছে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘হোয়াই চিট ইন্ডিয়া’ সিনেমাটাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আর দর্শকও ইমরান হাশমিকে এভাবে নিতে পারেননি। ‘হোয়াই চিট ইন্ডিয়া’তে ভারতের শিক্ষাব্যবস্থার অন্ধকার দিক তুলে ধরা হয়েছে। এই সিনেমার পরিচালক সৌমিক সেন। এতে সেই চিরচেনা ইমরান হাশমিকে পাননি দর্শক। চুমু তো দূরের কথা, তাকে সেভাবে রোমান্স করতেও দেখা যায়নি। ইমরান হাশমি নিজেও তা-ই মনে করেন। তার মতে, এতে চুমু বা অন্তরঙ্গ কোনো দৃশ্য ছিল না বলে দর্শক হয়তো নিরাশ হয়েছেন। তবে সিনেমা ফ্লপ হওয়ার এটাই একমাত্র কারণ, এমনটা মনে করছেন না। ইমরান হাশমি বলেন, “আমার নতুন ইমেজ দর্শক সেভাবে গ্রহণ করতে পারেননি। এ ছাড়া ‘হোয়াই চিট ইন্ডিয়া’ না চলার একাধিক কারণ আছে। শিক্ষাব্যবস্থার ওপর সিনেমা, তাই দর্শকের মধ্যে সেই অর্থে গ্রহণযোগ্যতা ছিল না। আর ‘ঠাকরে’ সিনেমার সঙ্গে ক্ল্যাশ হওয়ায় আমাদের সিনেমার রিলিজের দিন এগিয়ে আনা হয়। তাই দর্শক এর মুক্তির দিন নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল।”
তবে ইমরান হাশমি জানালেন, ‘দ্য বডি’তে দর্শক আবার তাকে আগের মতো দেখতে পাবেন। থিলার ধাঁচের এই সিনেমায় তার চুম্বন দৃশ্য আছে। মজা করে এই বলিউড তারকা বললেন, ‘আবার আমাকে আগের রূপে দেখতে পাবেন। মনে হয়, এবার দর্শক আর নিরাশ হবে না।’ ‘দ্য বডি’তে মুক্তি পাবে ১৩ ডিসেম্বর। এতে ইমরান হাশমি ছাড়া আরও আছেন ঋষি কাপুর, সবিতা ধুলাপিয়া ও ভেধিকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন