এক দশক পর প্রিয়দর্শনের ছবিতে অক্ষয় - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

এক দশক পর প্রিয়দর্শনের ছবিতে অক্ষয়

প্রিয়দর্শন জানিয়েছেন, তিনি এক দশক পর অক্ষয় কুমারের সঙ্গে নতুন একটি কমেডি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। নতুন ছবিটি কি হেরা ফেরি থ্রি?

প্রায় এক দশক পর প্রিয়দর্শনের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন অক্ষয় কুমার। হেরা ফেরিখ্যাত পরিচালক প্রিয়দর্শন বলিউডে ভাগম ভাগ, চুপ চুপ কে, ঢোল, ভুল ভুলাইয়াসহ আরো অনেক সফল কমেডি ছবি উপহার দিয়েছেন। প্রিয়দর্শনের এসব কমেডি ছবির বেশির ভাগেই অক্ষয় কুমার অভিনয় করেছেন। প্রিয়দর্শন সবচেয়ে আলোচিত তার হেরা ফেরি কমেডি সিরিজ নিয়ে। ২০০০ সালে তিনি হেরা ফেরি নির্মাণ করেন। এতে মূল চরিত্রগুলোয় ছিলেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠি। ২০০৬ সালে মুক্তি পায় ফির হেরা ফেরি। আগের ত্রিরত্নই অভিনয় করেন এ ছবিতে।

কয়েক দিন আগে প্রিয়দর্শন তার ২০০৩ সালে হাঙ্গামা ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন। এ সিক্যুয়ালের নাম হবে হাঙ্গামা টু। এ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে মিজান জাফরিকে।

২০০০ সালে হেরা ফেরি দিয়ে প্রিয়দর্শন বলিউডে কমেডি ছবির একটি নতুন ঢেউ তুলেছিলেন। এ ছবি দিয়েই অক্ষয় কুমার কমিক অভিনেতা হিসেবে নিজের প্রতিভাকে টের পেয়েছিলেন। ফলাফল সবার জানা—একের পর এক সফল কমেডি ছবি উপহার দিয়েছেন অক্ষয়। ২০০৬ সালে ফির হেরা ফেরি মুক্তির পর দর্শকরা অপেক্ষায় আছেন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির জন্য।

হেরা ফেরি বাদে অক্ষয় কুমার প্রিয়দর্শনের গরম মাসালা, ভাগম ভাগ, ভুল ভুলাইয়া, দে দানা দান, খাট্টা মিঠা ছবিতে কাজ করেছেন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে প্রিয়দর্শন জানিয়েছেন, তিনি এক দশক পর অক্ষয়ের সঙ্গে নতুন একটি কমেডি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। প্রিয়দর্শন বলেছেন, ‘এটা একটা কমেডি ছবি। ছবির চিত্রনাট্য লিখছি। আগামী বছর ছবির কাজ শুরু করব।’ তিনি আরো যোগ করে বলেন, ‘সৌভাগ্যক্রমে অক্ষয় সাম্প্রতিক সময়ে খুব বেশি কমেডি ছবি করেনি। সে সম্প্রতি হাউজফুল ফোর করেছে কিন্তু ছবিটা তার মন মতো হয়নি।’

প্রিয়দর্শনের নতুন কমেডি ছবি কি হেরা ফেরি থ্রি হতে যাচ্ছে? এ প্রশ্নের নিশ্চিত উত্তর অবশ্য এখনই জানা যাচ্ছে না। সে যা-ই হোক, অক্ষয়ের সঙ্গে কাজ করতে যে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটা জানিয়ে দিলেন এ উপলক্ষে। প্রিয়দর্শন দক্ষিণের বড় তারকা মোহনলালের সঙ্গে ৪৭টি ছবি করেছেন। তার কথায় মোহনলালের পর অক্ষয়ের সঙ্গে কাজ করেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}