বুবলী জ্বলে উঠছেন ফিরেই - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

বুবলী জ্বলে উঠছেন ফিরেই

দীর্ঘদিন পর আড়াল ভেঙে শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। রোববার রাজধানীর পূর্বাচলের বিভিন্ন লোকেশনে ‘ক্যাসিনো’ ছবির শুটিংয়ে অংশ নেন এই অভিনেত্রী। ছবিটি পরিচালনা করছেন সৈকত নাসির।

দীর্ঘদিন পর শুটিংয়ে ফেরা প্রসঙ্গে বুবলী জানান, বিরতি নিয়ে কাজ করলে ভালো। আমি একটানা কাজ করতে পারি না। কারণ আমার লেখাপড়া চলছে। পাশাপাশি ব্যক্তিগত কাজেও ব্যস্ত থাকায় সময় নিয়েছিলাম।’ এদিকে শাকিব খানের বাইরে গিয়ে অন্য নায়কের বিপরীতে জুটি হওয়া নিয়ে নানা মুখরোচক আলোচনা চলছে সিনেপাড়ায়। নিরবের বিপরীতে ক্যাসিনোতে যুক্ত হওয়া প্রসঙ্গে বুবলী জানান, ক্যাসিনো টিম দীর্ঘদিন ধরেই আমার সঙ্গে গল্প নিয়ে বসেছিল। ছবির গল্প এবং আমার চরিত্রটি ভালো লাগায় কাজ করছি। আমি এর আগেও অনেকবার বলেছি, ছবির গল্প পছন্দ হলে অন্য যেকোনো নায়কের সঙ্গে কাজ করতে আপত্তি নেই।

শাকিব খান প্রসঙ্গ টেনে বুবলী যোগ করে বলেন, ‘আমি অভিনয়কে প্রফেশনালি নিয়েছি। আমার সঙ্গে শাকিব খানের প্রোডাকশনের যে কয়টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি সেগুলোর কাজ করবই। ভবিষ্যতে হয় তো আরও ভালো ভালো প্রজেক্টে শাকিব খানের বিপরীতে আমাকে দেখা যাবে। এটা নিয়ে জল ঘোলা করার কোনো মানে হয় না।’

‘ক্যাসিনো’ ছবির প্রথম লটের শুটিং শেষ হবে ১ ডিসেম্বর। এরপর ২ ডিসেম্বর থেকে পূবাইলে কাজী হায়াতের ‘বীর’ ছবির শুটিংয়ে অংশ নেবেন বুবলী। আড়াল ভেঙে একসঙ্গে দুই ছবির শুটিং নিয়ে জ্বলে উঠছেন বুবলী। এমনটাই মনে করছেন সিনেপ্রেমীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}