নুসরাত ফারিয়ার সাম্প্রতিক ব্যস্ততা - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

নুসরাত ফারিয়ার সাম্প্রতিক ব্যস্ততা

নুসরাত ফারিয়া মাজহার ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রীদের একজন। অল্প সময়েই মডেলিং, উপস্থাপনা ও অভিনয়ে দু'বাংলায় সুখ্যাতি অর্জন করেছেন তিনি। 


'ঢাকা ২০৪০' নিয়ে...

আপাতত ব্যস্ততার সিংহভাগ রয়েছে 'ঢাকা ২০৪০' সিনেমাটি নিয়ে। ইতিমধ্যে বিএফডিসির বেশ কয়েকটি ফ্লোরসহ দেশের বিভিন্ন স্থানে এর শুটিং করেছি। এতে আমার সহশিল্পী হিসেবে রয়েছেন বাপ্পী চৌধুরী ও বিশেষ চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এটি পরিচালনা করছেন দীপংকর দীপন।


'বিবাহ অভিযান'...

সত্যি বলতে 'বিবাহ অভিযান' একটি কমেডি ধাঁচের সিনেমা। কলকাতার ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে ছবিটি নির্মাণ করা হয়েছে। বিবাহ অভিযান মুক্তির পরেই কলকাতার দর্শকরা চমৎকারভাবে গ্রহণ করেছে। পাশাপাশি বাংলাদেশি দর্শকরাও লুফে নিয়েছে। এতে আমি ছাড়াও অঙ্কুশ, রুদ্রনীল ঘোস, সায়নী ঘোষ ও প্রিয়াঙ্কা দি অভিনয় করেছেন। ছবিটি যেমন মজার, তার চেয়ে বেশি মজা করেছি শুটিং সেটে। 

'ভয়'...

'ভয়' আমার নতুন সিনেমা। এতে আমার বিপরীতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক অঙ্কুশকে। 'ভয়' প্রযোজনা করছে ইকো এন্টারটেইনমেন্ট। এটি পুরোপুরি থ্রিলারধর্মী একটি ছবি হবে। আর এতে আমাকে দেখা যাবে শিক্ষিকা রূপে। অন্যদিকে অঙ্কুশকে দেখা যাবে একজন সফল সাঁতারুর কোচের ভূমিকায়। সব ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে এর শুটিং। আপাতত এতটুকুই থাক, এর বেশি বলতে চাচ্ছি না।

হিন্দি বিজ্ঞাপনে...

মূলত 'বিবাহ অভিযান' করার সময়ই নির্মাতা প্রভাকর শুল্কা আমাকে তার পরবর্তী বিজ্ঞাপনের নায়িকা হিসেবে পছন্দ করেন। পরে আমাকে ভারতীয় জনপ্রিয় কোম্পানি 'এভারলাভ' এর দুটি বিজ্ঞাপনের কাজের প্রস্তাব দেন। আমিও রাজি হয়ে যাই। এক কথায় ভেবে-চিন্তেই হিন্দি ভাষার বিজ্ঞাপনে কাজ করেছি। ইতিমধ্যে বিজ্ঞাপন দুটি ভারতের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}