গত কয়েক দিন ধরে দেশের বরেণ্য অভিনেতা এটি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতির খবর পাওয়া যাচ্ছে। ডাক্তাররা সংবাদ সম্মেলনের মাধ্যমে তার শারীরিক উন্নতির খবরও দেন। এবং গত শুক্রবার লাইফ সাপোর্টে থাকা এটি এম শামসুজ্জামানের লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।এরপর মুখে স্বাভাবিক খাবার দেওয়া হয়।
আজ সকালে হঠাৎ আবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এ তথ্য জানিয়েছেন এ টি এম শামসুজ্জামানের ছোট ভাই ও আলহাজ সালেহ জামান সেলিম।
আজ সকাল ১০টার দিকে তার শরীর খারাপ করলে আবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার শরীরে ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না, তাই তাকে আবারো লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন