৩৬ বছরের রীতি ভাঙ্গলেন অমিতাভ বচ্চন - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

৩৬ বছরের রীতি ভাঙ্গলেন অমিতাভ বচ্চন

 ভক্তদের সঙ্গে প্রতি রোববার দেখাশোনার পর্ব এদিনের মতো স্থগিত রাখলেন শাহেনশাহ। ছেদ পড়ল গত ৩৬ বছরের রীতিতে। টুইট বার্তায় নিজের অসুস্থতার কথা জানালেন ৭৬ বছর বয়েসি অমিতাভ বচ্চন। 
এদিন টুইটারে অমিতাভ ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, ‘আজ আর রবিবারের দর্শনে থাকতে পারছি না। শয্যাযায়ী আছি, সঙ্গে ব্যথা। সবাইকে এই খবর জানাচ্ছি, তবে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নয়। তবে বাড়ির বাইরে যেতে পারছি না।’
পর্দায় বলিউডের মেগাস্টারকে শেষ দেখা গিয়েছে ‘বদলা’ ছবিতে। বর্তমানে তিনি অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কাজে ব্যস্ত। এছাড়া ‘তেরা ইয়ার হুঁ ম্যাঁয়’ নামে একটি দ্বিভাষিক ছবির কাজও তিনি করছেন বলে জানা গিয়েছে।
শুধু তাই নয়, সম্প্রতি ইমরান হাশমির সঙ্গে একটি রহস্য থ্রিলার ছবিতে কাজ করবেন বলে নিজেই জানিয়েছেন অমিতাভ। তাঁর দ্রুত আরোগ্য কামনায় টুইটারে বার্তা পাঠাচ্ছেন অগণিত ভক্ত।
গত সাড়ে তিন দশকেরও বেশি সময় প্রতি রোববার নিজের বাংলো ‘জলসা’র উঠোনে নেমে আসা অভ্যাসে পরিণত করেছেন বচ্চন। সুস্থ থাকলে এবং অবশ্যই দেশে উপস্থিত থাকলে নিরুপায় না হলে এই নিয়ম তিনি নিষ্ঠাভরে পালন করে চলেছেন এতকাল। বহু দিন পরে তাতে বাধা পড়ল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}