গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ প্রতিরোধে যা করবেন - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ প্রতিরোধে যা করবেন

বাংলাদেশে বর্তমানে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা অনেকে বেড়ে গেছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে আমাদের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। সচেতনতার মাধ্যমেই গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার পরিমাণ কমিয়ে আনা সম্ভব। চলুন দেখে নেয়া যাক এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আমাদের যা করতে হবে-

  • রান্না শেষে চুলা ও এলপিজি সিলিন্ডারের রেগুলেটরের সুইচ অবশ্যই বন্ধ করুন।
  • সিলিন্ডার কোনোভাবেই চুলার বা আগুনের পাশে রাখবেন না। এতে বিস্ফোরণ ঘটতে পারে।
  • ঘরে গ্যাসের গন্ধ পেলে দ্রুত দরজা-জানালা খুলে দিন এবং এলপিজি সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করুন।
  • চুলা থেকে যথেষ্ট দূরে, বাতাস চলাচল করে এমন স্থানে এলপিজি সিলিন্ডার রাখুন।
  • রান্না শুরু করার আধা ঘণ্টা আগে রান্নাঘরের দরজা-জানালা খুলে দিন।
  • রান্নাঘরের উপরে ও নিচে ভেন্টিলেটর রাখুন।
  • গ্যাসের গন্ধ পেলে ম্যাচের কাঠি জ্বালাবেন না, ইলেকট্রিক সুইচ এবং মোবাইল ফোন অন বা অফ করবেন না।
  • চুলা সিলিন্ডার থেকে নিচুতে রাখবেন না। কমপক্ষে ৬ ইঞ্চি উপরে রাখুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}