বিশ্বকে নাড়িয়ে দেয়ার জন্য তার ক্রিকেটার হওয়ার দরকার ছিল না। 'চ্যাম্পিয়ন' গান দিয়েই তিনি প্রমাণ করেছেন, কাজটা তিনি গায়ক হিসেবেও করতে পারতেন।
নতুন একটি গান এনেছেন ডোয়াইন ব্রাভোর। 'এশিয়া' শিরোনামের এই গানে তিনি নিয়ে এসেছেন ক্রিকেটে এশিয়ার পরাশক্তিগুলোকে। যেখানে আছে বাংলাদেশ এবং সাকিব আল হাসান।
মূলত উপমহাদেশের তারকা ক্রিকেটারদের নিয়েই ডিজে ব্রাভোর এই গান। যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে স্থান পেয়েছেন নবাগত আফগানিস্তানের ক্রিকেটারও।
ব্রাভো গানটির কম্পোজ শুরু করেছিলেন ২০১৭ সালে। সে সময়টায় হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিলের পুরো মৌসুম মিস করেছিলেন তিনি। এক মিনিট দৈর্ঘ্যের এই গানে জায়গা পেয়েছেন ভারতের বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, বাংলাদেশের সাকিব আল হাসান, আফগানিস্তানের রশিদ খান এবং পাকিস্তানের শহীদ আফ্রিদির মতো তারকা।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে গানটি পোস্ট করে ব্রাভো লিখেছেন, সবাই জানেন আমি আমার অর্ধেক সময় এশিয়ায় কাটিয়েছি। এশিয়া আমার হৃদয়ের খুব কাছাকাছি। সবার জন্য ভালোবাসা।
তার আগের দিন, ৭ ফেব্রুয়ারি নিজের টুইটার অ্যাকাউন্টে গানটি শেয়ার করে ডিজে ব্রাভোর জন্য শুভকামনা জানিয়েছেন আফ্রিদি।
https://www.facebook.com/dwaynebravo/videos/2247262708933576/

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন