কী করলেন আর্জেন্টিনার কোচ! - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

কী করলেন আর্জেন্টিনার কোচ!

বিশ্বকাপের প্রথম ম্যাচেই আইসল্যান্ডের বিপক্ষে ড্র করে হোঁচট। তখন থেকেই আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলিকে লক্ষ্য করে সমালোচনার তীর ছুড়তে শুরু করেছিলেন অনেকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে হারের পর সেই তীরগুলো আরও তীক্ষ্ণ হচ্ছে। আর্জেন্টিনার কোচ আসলে কী করতে চাইছেন—এমন প্রশ্নই তুলেছেন অনেকে।
 
কোচ সাম্পাওলির বিরুদ্ধে সমালোচনাটা শুরু হয়েছিল আর্জেন্টিনার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার সময়ই। কোচ দলে রাখেননি মাউরো ইকার্দিকে। অথচ এই ফরোয়ার্ডই ইন্টার মিলানের হয়ে করেছিলেন ২৯টি গোল। ছিলেন ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা।
কিন্তু শেষ পর্যন্ত তাঁকে দেখা গেল না আর্জেন্টিনা দলে।
আর্জেন্টিনা সমর্থক-ভক্তদের আরেক আক্ষেপের নাম পাওলো দিবালা। জুভেন্টাসের হয়ে এই ফরোয়ার্ড গত মৌসুমে করেছিলেন ২২টি গোল। কিন্তু তিনি দলে থাকলেও তাঁকে নামতে দেখা যায়নি মাঠে। অধিনায়ক লিওনেল মেসির মতো একই পজিশনে খেলেন বলেই নাকি তাঁকে প্রথম একাদশে রাখেন না সাম্পাওলি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামেননি অ্যাঞ্জেল ডি মারিয়াও। এমনকি বদলি হিসেবেও তাঁকে দেখা যায়নি। ইংল্যান্ডের সাবেক উইঙ্গার ক্রিস ওডেল বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘পাওলো দিবালা মেসির সঙ্গে জোট বেঁধে খেলতে পারে। কিন্তু তাঁকে বসিয়ে রাখা হয়েছে। ম্যাচে যখন ফেরার প্রয়োজন ছিল, তখন সাম্পাওলি সার্জিও অ্যাগুয়েরোকে তুলে নিলেন।’
সাম্পাওলিকে ঘিরে এ জাতীয় অনেক প্রশ্নই ঘোরাফেরা করছে আর্জেন্টিনা সমর্থকদের মনে।

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}