খোলামেলা পোশাকে প্রিয়াঙ্কাকে ট্রল করায় খুশি মা (ভিডিও) - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

খোলামেলা পোশাকে প্রিয়াঙ্কাকে ট্রল করায় খুশি মা (ভিডিও)

গ্র্যামি অ্যাওয়ার্ডের রেডকার্পেটে প্রিয়াঙ্কা চোপড়ার রল্ফ অ্যান্ড রসো-র লো কাট সাদা গাউন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সমালোচনার ঝড় তুলেছে। এই বলিউড সুন্দরী ফ্যাশন প্রেমীদের মন জয় করলেও ভক্তদের অনেকেই তাঁকে কটাক্ষ করেছেন। প্রিয়াঙ্কার এই সাহসী পোশাককে ঘিরে ছুড়ে দেওয়া হচ্ছে নানান কটূক্তি।

তবে মেয়ের ঢাল হয়ে হাজির হয়েছেন মা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সব ট্রলকারীকে জবাব দিতে এগিয়ে এসেছেন স্বয়ং মধু চোপড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের হয়ে সাফাই গেয়েছেন তিনি। লিখেছেন, ‘প্রিয়াঙ্কাকে ট্রল করার জন্য আমি অত্যন্ত খুশি। আমি মনে করি, এই সমালোচকেরা ওকে আরও শক্তিশালী করে তুলেছে। ও নিজের খুশিমতো নিজের জীবনকে উপভোগ করতে জানে। প্রিয়াঙ্কা কারও মনে আঘাত দিয়ে কথা বলে না। এটা ওর শরীর, ওর যা ইচ্ছা তা–ই করতে পারে। আর ওর শরীর সত্যিই সুন্দর।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}