লওরা স্যানসোন নামের এক আর্জেন্টাইন তরুণী কুকুরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে নিজের বিপদ ডেকে আনেন। কুকুরের সঙ্গে খুনসুটি করার একপর্যায়ে সেলফি তুলতে গেলে কুকুরটি কামড়ে লওড়ার মুখ ছিঁড়ে দেয়। এতে রক্তবন্যা বয়ে যায় নিজের সুন্দর মুখে।
এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত ১৪ জানুয়ারি আর্জেন্টিনার টুকুমানে।টাইমস টুয়েন্টি ফোর নিউজ জানায়, অ্যালসিসিয়ান নামে এক জার্মান শেফার্ড পোষ্য রয়েছে ১৭ বছরের তরুণী লওরার। বিছানায় নিয়ে কুকুরের সঙ্গে খেলার ফাঁকে হঠাৎ তার ইচ্ছে হয় সেলফি তোলার।
আহত লওড়াকে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে ৪০ টি সেলাই পড়ে তার মুখে ইতিমধ্যে লওড়া স্যানসোনের ক্ষতবিক্ষত চেহারা আর কুকুরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোষ্য কুকুর হঠাৎ কেন এমন আচরণ করেছে সে প্রশ্ন ছুড়ে লওড়ার দ্রুত সেড়ে ওঠার কামনা করেছেন অনেকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন