আজব পেঁয়াজের খোঁজ মিলেছে! গাছের গোড়ায় না হয়ে ডগায় ধরে। সে কারণে এর নাম ট্রি অনিয়ন। কেউ কেউ টপ অনিয়ন বা উইন্টার অনিয়নও বলে।
বৈজ্ঞানিক নাম ‘আলিয়ুম প্রলিফারাম’। দুনিয়ার আর কোথাও নেই।
একমাত্র মিসরেই পাওয়া যায়। সাধারণ পেঁয়াজের মতোই গাছ হয়। গাছের প্রতিটি পাতার কাণ্ডে ফোটে ফুল। পরে সেই ফুল ধীরে ধীরে থোকা থোকা পেঁয়াজে পরিণত হয়।
গ্রীষ্মকালে পরিপক্ব হয়ে মাটিতে হেলে পড়ে এবং সেখানে শিকড় ছেড়ে নতুন করে গাছ হয়।
এতে প্রচুর ফলন হয়। পুরো গাছই পেঁয়াজ হিসেবে খাওয়া যায়। রূপে-গুণে সাধারণ পেঁয়াজের মতোই। তেজে আরও ঝাঁজাল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন