আট মাস পর খুলে দেয়া হল সামহোয়্যার ইন ব্লগ - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

আট মাস পর খুলে দেয়া হল সামহোয়্যার ইন ব্লগ


বিটিআরসির নির্দেশে সবগুলো আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) থেকে সামহোয়্যারইন ব্লগ বন্ধ করে দেয়া হয়েছিল।

দীর্ঘ আট মাস বন্ধ করে রাখার পর অবশেষে খুলে দেয়া হলো দেশের নেটিজেনদের সর্ব প্রথম এবং সর্ববৃহৎ প্ল্যাটফর্ম সামহোয়্যার ইন ব্লগ। আইসিটি ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।


সামহোয়্যারইন ব্লগের সম্পাদক ও সহ-প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস নিজের ফেসবুক পোস্টে লিখেছেন- ‘অভিনন্দন সকল ব্লগার বন্ধুদের। দীর্ঘ আট মাসের ঘোর অন্ধকার পেরিয়ে ভোর হলো। সত্যের জয় হলো, শেষ হলো সম্পূর্ণ মিথ্যে ও কুৎসিত অপবাদ দিয়ে সামহোয়্যার ইন ব্লগটিকে বন্ধ রেখে গণতন্ত্র এবং বাংলা ভাষাভাষি অসংখ্য সুস্থ বুদ্ধির মানুষের অসম্মানের আটটি মাস।’

‘সত্যিকার অর্থে ব্লগাররা অপমানিত হননি, অপমানের এবং লজ্জার ভার যে আসলে পড়েছে কুৎসা রটনাকারী বা অপবাদকারীর উপরেই সেটা দেশসহ সারা বিশ্ব জানে।’


‘দীর্ঘ সময় লেগে গেলেও নিশ্চিতভাবেই তার অপরাধবোধ হয়েছে, দুঃখবোধ হয়েছে। তাই সত্যের জয় হয়েছে, যা অবশ্যাম্ভাবী- কেবল সে জন্যেই আনন্দিত হবো আমরা।’

‘আমরা আনন্দিত, অবশেষে নিজেদের ঘরে ফিরতে পারার জন্যে। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যেন মাথা উঁচু রেখেই গণতন্ত্রের চর্চা অব্যহত রাখি এবং স্বাধীনতা ভোগ করার নামে অন্যের কষ্টের বা অসম্মানের কারণ হয়ে না উঠি।’

‘ভাষার অপমান না করি। জয় হোক প্রিয় মাতৃভূমির, জয় হোক প্রিয় মাতৃভাষার, জয় হোক মানুষের। সবার জন্যে অশেষ ভালবাসা।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}