রাইডারদের জন্য গুগল ম্যাপে নতুন ফিচার চালু - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

রাইডারদের জন্য গুগল ম্যাপে নতুন ফিচার চালু

বাংলাদেশে রাইডারদের জন্য গুগল ম্যাপে কয়েকটি নতুন ফিচার চালু করেছে গুগল। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে নতুন এ ফিচারগুলো উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় আরও উপস্থিত ছিলেন গুগল ম্যাপস-এর ডিরেক্টর প্রডাক্ট ম্যানেজমেন্ট ক্রিশ ভিতালদেভারা, গুগল ম্যাপস-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দক্ষিণ এশিয়া) অনল ঘোষ, গুগল-এর বিজনেস অ্যান্ড অপারেশন্স লিড বিকি রাসেল এবং গুগল-এর বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন্স জেসিকা বায়ার্ন।
জানা গেছে, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম বিভিন্ন পরিষেবা উদ্ভাবনে সরকার ও গুগল একত্রে কাজ করবে বলে আমি আশাবাদী।  এখন থেকে, রাইডাররা শুধুমাত্র যাত্রার আনুমানিক সময়সীমাই জানতে পারবেন না, বাইকের জন্য সবচেয়ে ভালো পথ নির্দেশিকাও পাবেন। এছাড়া, গুগল ম্যাপস ব্যবহারকারীরা বাংলায় ভয়েস নেভিগেশন বা পথনির্দেশিকা শুনতে পারবেন। যেহেতু রাইড শেয়ারিং এখন বেশ জনপ্রিয়, আর তাই প্রত্যেক যাত্রী নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে কোন পথটি সবচেয়ে ভালো তা ডাবল-চেকিংয়ের মাধ্যমে নিশ্চিত হতে পারবেন এবং তা পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারবেন। নির্বাচিত রুট বা পথ থেকে ০.৫ কিলোমিটার পরিমাণ বাইরে গেলেই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য রয়েছে অডিয়েবল অ্যালার্ট। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}