ইউটিউব থেকে আয়ের ভাগ সবার পাওয়া উচিত - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

ইউটিউব থেকে আয়ের ভাগ সবার পাওয়া উচিত

মেহজাবীন চৌধুরী ছোট পর্দার সময়ের আলোচিত তারকা।  'অপেক্ষার ফটোগ্রাফি' নাটকে অভিনয় করে প্রথম আলোচনায় আসেন। আর  'বড় ছেলে' নাটকে অভিনয়ে করে কোটি দর্শককে কাঁদিয়েছেন। সম্প্রতি সেরা টিভি অভিনেত্রী হিসেবে পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার। সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে...


সেরা অভিনেত্রী...


পুরস্কার পেতে সবসময়ই ভালো লাগে। আর যদি হয় মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড, তবে তো কথাই নেই। এবার মিজানুর রহমান আরিয়ানের 'বুকের বা পাশে' নাটকের জন্য সেরা টিভি অভিনেত্রীর পুরস্কার পেয়েছি। সে অনুভূতিটা সত্যিই বলে বোঝানো যাবে না। সবচেয়ে ভালো লেগেছে এ নাটকে আমার সহশিল্পী আফরান নিশো ভাইয়াও একই নাটকের জন্য সেরা টিভি অভিনেতার পুরস্কার পেয়েছেন। 


তোমাকে চাই...

'কাবিন হিসাবে আমি তোমাকে চাই' ফেসবুকে এই লেখাটা আমার একটি নাটকের সংলাপ। প্রতিদিন আমাকে নিত্য নতুন চিত্রনাট্য পড়তে হয়। এগুলো মধ্যে দু-একটা সংলাপ আমার ভালো লাগে। তখন ফেসবুকে শেয়ার করি। আর সবাই মনে করে আমি প্রেম করছি (হাসি)। 

দশর্ক চাহিদা...

টিভি নাটকের অবস্থান ভালো হচ্ছে। দিনকে দিন ভালোর দিকেই যাচ্ছে। সামনের দিনগুলোতেও টিভি নাটকের মান কমবে না। এখন নির্মাতাদের কাছে নাটক নির্মাণে দর্শকের চাহিদা গুরুত্ব পাচ্ছে। ফলে একটি নাটক প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকরাও তা লুফে নিচ্ছে। সবাই নিজের জায়গা থেকে শতভাগ চেষ্টা করছেন ভালো একটি কাজ উপহার দেয়ার জন্য। প্রতিযোগিতার এই বাজারে একজন পরিচালকের চেষ্টা থাকে কীভাবে অভিনেতা-অভিনেত্রীর কাছ থেকে সেরাটা বের করে আনা যায়, বিপরীতের একজন শিল্পীর চেষ্টা থাকে কীভাবে সেরাটা দেয়া যায়। সব মিলিয়ে চেষ্টার কোনো কমতি নেই এখন। 

বাজেট ও প্রাপ্তি-অপ্রাপ্তি

ভালো নাটক পেতে হলে লগ্নিটাও ভালো করতে হবে। বাজেট স্বল্পতার কারণে অনেক নাটকই পরিকল্পনা মতো করা যায় না। এর পরিবর্তন দরকার। এখন পরিচালকরা শুরু টিভিতে নাটক বেচেই অর্থ আয় করছেন না। পাশাপাশি একটি নাটক ইউটিউব চ্যানেলে আপলোড করেও প্রচুর টাকা আয় করছেন। ইউটিউব থেকে আয়ের ভাগ সবার পাওয়া উচিত। পরিচালক, শিল্পী এমনকি যে ছেলেটা সারাদিন লাইট নিয়ে দাঁড়িয়ে থাকে তারও পাওয়া উচিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}