পবিত্র ঈদে মেরাজুন্নবীতে (স:) রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করুন - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

পবিত্র ঈদে মেরাজুন্নবীতে (স:) রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করুন

মহাগৌরবময় ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবিতে বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশ সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, দোজাহানে জীবনের সর্ব কল্যাণের মূল উৎস মহান প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ তাআলা প্রিয়নবীকে স্থান ও কালের উর্ধ্বে তাঁর পরম সান্নিধ্যে সর্বোচ্চ নৈকট্যে উপনীত করে প্রত্যক্ষ সাক্ষাত প্রদান করেছেন। এ সাক্ষাতের মাধ্যমে আল্লাহতাআলার, সৃষ্টির নিকট তাঁর পবিত্র মহাসত্তার প্রথম প্রত্যক্ষ অতুলনীয় প্রকাশ হচ্ছে, মহিমাময় মেরাজ শরীফ। দয়াময় আল্লাহতাআলা ও তাঁর মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ মহামিলন মানবজ্ঞানের অতীত অচিন্তনীয় এ প্রত্যক্ষ দর্শন সকল সৃষ্টি ও সমগ্র মানবমন্ডলী এবং বিশেষভাবে সকল মুমিনের জন্য অসীম রহমত, অবর্ণনীয় দান, অতুলনীয় গৌরব, অনন্ত খুশি ও সর্বোচ্চ শোকরিয়ার বিষয়।

নেতৃবৃন্দ বলেন, এ উপলক্ষে আগামী ২৬ রজব রাষ্ট্রীয় ছুটি যেমন সহায়ক হবে তেমনি এ মহান উপলক্ষকে সম্মান প্রদর্শন করা হবে। রাষ্ট্রীয় ছুটি না থাকায় এ মহান দিবসটি উপেক্ষিত ও উদযাপনে সমস্যা হচ্ছে। ঈমানী অস্তিত্বের ধারক এ মহান দিবসের তাৎপর্য বিলুপ্ত হয়ে জীবন ও দুনিয়া আঁধারে নিমজ্জিত হচ্ছে।

নেতৃবৃন্দ সকল পীর মাশায়েখ-ওলামায়ে কেরাম-শিক্ষাবিদ, সকল খানকাহ-মাদ্রাসা-দরবার এবং দুনিয়ার সকল মুমিন ভাইবোন ও আল্লাহতাআলাকে বিশ্বাসী সকল সত্যপ্রিয় মানুষের পক্ষ থেকে এ দিবসে রাষ্ট্রীয় ছুটির দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন আল্লামা আবু আবরার চিস্তি, আবু আরেফ সারতাজ, সুফী আহমদ শাহ মোর্শেদ, আওয়াল কাদেরী, শেখ হানিফ, মাওলানা গোলাম ছাদেক, মাঈনুল বারী, এডভোকেট শাকের হোসেন, অধ্যাপক মারুফ উদ্দিন, এডভোকেট মোকাররম হোসেন, আশরাফুল আলম, মাঈনুদ্দিন টিটু, এডভোকেট শারমিন সুলতানা, এডভোকেট তানিয়া তানজিম, অধ্যাপিকা এমি নিশা। শবে বরাতের চেয়ে কোনভাবেই কম গুরুত্বপূর্ণ নয় শবে মেরাজ বরং তাৎপর্য ও দলিলের ভিত্তিতে এই মহিমান্বিত রাত্রি বিশেষ সম্মানের দাবি রাখে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}