বিহারি কারা? - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

বিহারি কারা?



বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত উর্দুভাষী ব্যক্তি, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পশ্চিম পাকিস্তানের অনুগত ছিল, তারাই বিহারি নামে পরিচিত। আঞ্চলিক বিচারে এদের আদি নিবাস ভারতের বিহার রাজ্যে।

 ১৯৪৭ সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যায়। সৃষ্টি হয় দুটি স্বাধীন রাষ্ট্রের—একটি ভারত ও অন্যটি পাকিস্তান। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান রাষ্ট্রের। তখন বিহারের উর্দুভাষী মুসলিম সংখ্যালঘুরা পাকিস্তানের সঙ্গে থাকার ঘোষণা দেয় এবং তৎকালীন পূর্ব পাকিস্তানে এসে বসবাস শুরু করে।

 ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। এ সময় এসব বিহারি পশ্চিম পাকিস্তানকে সমর্থন করে। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর পূর্ব পাকিস্তানের মানুষ পায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যুদ্ধের পর পাকিস্তান সরকার বিহারিদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানালে তারা বাংলাদেশেই থেকে যায়। বর্তমানে ১৩টি ভিন্ন অঞ্চলে ৬৬টি ক্যাম্পে প্রায় তিন লাখ উর্দুভাষী বিহারি এ দেশে বসবাস করছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}