মাধুরী দীক্ষিতের ‘কলঙ্ক’ - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

মাধুরী দীক্ষিতের ‘কলঙ্ক’

কথা ছিল, ‘কলঙ্ক’ ছবিতে অভিনয় করবেন শ্রীদেবী। কিন্তু গত বছরের ২৪ ফেব্রুয়ারি দুবাইর এক হোটেলে মারা যান বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। এরপর ছবির নির্মাতাদের পক্ষ থেকে চরিত্রটিতে অভিনয়ের জন্য বলিউডের আরেক জনপ্রিয় নায়িকা মাধুরী দীক্ষিতকে অনুরোধ করা হয়। শ্রীদেবীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজি হন মাধুরী দীক্ষিত। প্রয়াত সহকর্মীর প্রতি সম্মান জানিয়ে মনপ্রাণ ঢেলে অভিনয় করেছেন। এবার মুক্তি পাচ্ছে ছবিটি। তার আগে এসেছে ছবির প্রধান কয়েকটি চরিত্রের ‘লুক’। এখানে বলিউডের ‘ধক্ ধক্ গার্ল’ মাধুরীকে দেখে মুগ্ধ সবাই।

টুইটারে মাধুরী দীক্ষিতের লুক দেখে অনেকেই লিখেছেন, ‘হৃদয়ের সত্যিকারের বেগম, বাহার!’ ছবির প্রযোজক করণ জোহর টুইটারে লিখেছেন, ‘প্রাণবন্ত, অভিজাত এবং সনাতন। অন্তরের সত্যিকারের বেগম, বাহার।’ আর সেই ছবি টুইটারে শেয়ার করে মাধুরী দীক্ষিত লিখেছেন, ‘এমন চরিত্রে অভিনয় করতে পেরে আমি সম্মানিত। এই বাহার বেগম।’
করণ জোহরের মতে, ‘কলঙ্ক’ ছবির কাহিনি অশান্ত সম্পর্ক আর শাশ্বত প্রেম নিয়ে, যা একসময় খুঁজে পায় ছন্দ। গত শতকের চল্লিশের দশকে স্বাধীনতা এবং দেশভাগের জন্য যে লড়াই হয়, তা নিয়েই গল্প।

গত বৃহস্পতিবার ‘কলঙ্ক’ ছবির ফার্স্ট লুক প্রকাশ করে করণ জোহর লিখেছেন, ‘ছবিটি আমার হৃদয়ে জন্ম নিয়েছে প্রায় ১৫ বছর আগে। ছবির গল্পটি আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। এটা আমার বাবার (যশ জোহর) শেষ ছবি। এই ছবির কাজ করতে করতেই তিনি প্রয়াত হন। “কলঙ্ক” ছিল তাঁর স্বপ্নের ছবি। আমি তখন তাঁর স্বপ্নকে পূরণ করতে পারিনি। কারণ ওই সময় ভেঙে পড়েছিলাম। কিন্তু এখন তাঁর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে পেরেছি।’

এই ছবির পরিচালক অভিষেক বর্মণ। ‘কলঙ্ক’ ছবিতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা প্রমুখ। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিতম।

আগে জানানো হয়েছিল ‘কলঙ্ক’ ছবিটি ১৯ এপ্রিল মুক্তি পাবে। কিন্তু এখন জানা গেছে, ছবিটির মুক্তির তারিখ দুই দিন এগিয়ে ১৭ এপ্রিল চূড়ান্ত হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}