অভাবে সুখ খুঁজতে স্যান্ডেল দিয়ে সেলফি - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

অভাবে সুখ খুঁজতে স্যান্ডেল দিয়ে সেলফি

সম্প্রতি একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ক্যামেরা নেই তো কী হয়েছে, স্যান্ডেলই ক্যামেরার মতো ধরে ‘সেলফি’ তুলতে দেখা যাচ্ছে পাঁচটি বাচ্চকে।

অভাবের মধ্যে থেকেও সুখ যারা খুঁজে নিতে জানে জীবন তাদের কাছে অনেক সহজ। আসলে অভাব বলতে আমরা ঠিক কী বুঝি তার সংজ্ঞাও এক একজনের কাছে এক এক রকম।

সম্প্রতি একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে যাতে এমনই একটি মুহূর্ত ধরা পড়েছে। ক্যামেরা নেই তো কী আছে, স্যান্ডেলকেই ক্যামেরার মতো ধরে ‘সেলফি' তুলতে দেখা যাচ্ছে পাঁচটি বাচ্চকে।
ইনস্টাগ্রামে বলিউড অভিনেতা বোমান ইরানি ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আপনি যেমনভাবে চান তেমন ভাবেই খুশি হতে পারেন।’ অনুপম খের, সুনীল শেঠি এবং অতুল কাশবেকার মতো বলিউড সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছবিটি শেয়ার করেছেন।

ছবিটি শেয়ার করে অনুপম খের লিখেছেন, ‘কোনও জিনিস তখনই সেরা হয়ে ওঠে যখন কেউ জিনিসটার মধ্যে থেকে ভালোটা খুঁজে পায়।’ ‘সুখ আসলে একটি মানসিক অবস্থা’ বলেছেন সুনীল শেঠি।

ছবিটি কোথায় তোলা হয়েছে, বা কে তুলেছেন তা এখনও জানা যায়নি। তবে ইনস্ট্যাগ্রাম এবং টুইটারের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ ছবিটি পছন্দ করেছেন।

তবে, বিগ বি অমিতাভ বচ্চনের মতে, ছবিটি ফটোশপ করে বানানো হয়েছে।
তিনি ছবিটি পোস্ট করে টুইটারে লেখেন, “... যথাযথ সম্মান দিয়েই বলছি, আমার মনে হচ্ছে এটি ফটোশপ করা.. মনে রাখতে হবে যে, হাতে ধরা স্যান্ডেলটি বাচ্চাটির শরীরের অন্যান্য অংশের চেয়ে আলাদা।!!’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}