আবারও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বলিউডে নির্মিত হয়েছে চলচ্চিত্র। ছবির নাম রোমিও আকবর ওয়াল্টার। যেখানে ১৯৭১ সালে ঘটা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে উপস্থাপন করা হয়েছে 'পাক-ভারত যুদ্ধ' হিসেবে। এ চলচ্চিত্রে জন আব্রাহামকে দেখা যাবে এক গুপ্তচরের ভূমিকায়। ৫ এপ্রিল আলোর মুখ দেখবে রুবি গ্রেওয়াল পরিচালিত ছবিটি।
বলিউডের ক্যানভাসে আবারো মুক্তিযুদ্ধের গল্প। তবে তা বিতর্কিতরূপে যা উপস্থাপন করা হয়েছে পাক-ভারত যুদ্ধ হিসেবে।
আপকামিং চলচ্চিত্র রোমিও আকবর ওল্টার ছবিতে তুলে ধরা হয়েছে ১৯৭১ সালের প্রেক্ষাপট। যেখানে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম।
ছবিতে কখনো রোমিও, কখনো আকবর কখনো বা ওল্টার ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে ভারতীয় এ গুপ্তচর। পর্দায় জনের সাথে আরও দেখা যাবে জ্যাকি শ্রফ ও মনি রয়কে।
এর আগেও গুন্ডে, আইয়ারি, রাজি চলচ্চিত্রে বিকৃত হয়েছে এ দেশের মুক্তিযুদ্ধের গল্প। এমনকি ২০১৪ সালে মুক্তি পাওয়া গুন্ডে ছবির নির্মাতা ক্ষমাও চান ইতিহাস পরিবর্তনের জন্য।
৫ এপ্রিল আলোর মুখ দেখবে রুবি গ্রেওয়াল পরিচালিত রোমিও আকবর ওল্টার।
courtesy: Channel 24

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন