নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিহতদের শ্রদ্ধা জানাতে দেশটির রেডিও ও টেলিভিশনে আজান সম্প্রচার করা হবে। আগামী শুক্রবার ক্রাইস্টচার্চের মসজিদে হামলার এক সপ্তাহ পূরণ হবে। এই উপলক্ষে শুক্রবার নিহত মুসল্লিদের স্মরণে ও শ্রদ্ধা জানাতে দুই মিনিট নীরবতা পালন ও আজান সম্প্রচার করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
পাশাপাশি নিহতদের স্মরণে ওইদিন দুই মিনিটের নীরবতা পালন করা হবে, ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। সংবাদমাধ্যম ‘নিউজিল্যান্ড হ্যারাল্ড’ খবরটি জানিয়েছে।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত শুক্রবার দুই মসজিদে ভয়াবহ হামলা চালায় ব্রেন্টন টারান্ট নামের এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী। ওই হামলায় ৫০ জন নিহত হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন