অনলাইনে দেখুন তৌকীরের ‘ফাগুন হাওয়ায়’ - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

অনলাইনে দেখুন তৌকীরের ‘ফাগুন হাওয়ায়’

দেশে-বিদেশের প্রেক্ষাগৃহে এখনো চলছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। আর এবার ঘরে বসে অনলাইনে ক্লিক করেই প্রশংসিত ছবিটি দেখার সুযোগ করে দিলো অনলাইন প্লাটফর্ম আইফ্লিক্স।  
ভাষা আন্দোলনের প্রেক্ষপট নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা তৌকীর আহমেদ। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ফাগুন হাওয়ায়’ শিরোনামের ওই ছবিটি ১৫ ফেব্রুয়ারি ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায়।
মুক্তির পর ছবিটি সব শ্রেণির মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়। শুক্রবার থেকে ছবিটি এবার মুক্তি পেল অনলাইন প্লাটফর্ম আইফ্লিক্সে
অনলাইনে চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষ্যে চ্যানেল আই-এর ছাদ বারান্দায় বৃহস্পতিবার (১৪ মার্চ) একটি সংবাদ সম্মেলন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর উর্ধ্বতন কর্মকর্তারা। ছিলেন রবি ও আইফ্লিক্স কর্তৃপক্ষ।
টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। দেশে মুক্তির পর চলচ্চিত্রটি এখন চলছে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে। ছবির কেন্দ্রীয় চরিত্রে সিয়াম-তিশা ছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ, নুসরাত জেরী প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}