আনুশকা শর্মার OMG! - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

আনুশকা শর্মার OMG!

কয়েক দিন ধরেই বলিউড তারকা আনুশকা শর্মার সাদা চুলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছিল।
তার সাদা চুল দেখে অনেকেই ভেবেছিলেন নতুন রঙে চুল সাজিয়েছেন তিনি। কিন্তু না, নিজের চুল সাদা করেননি তিনি। ছবিটি আসলে মার্কিন সঙ্গীত শিল্পী জুলিয়া মাইকেলের। নিজ ভুবনে তিনিও বেশ জনপ্রিয়।
সম্প্রতি জুলিয়া ছবিটি আপলোড করার পর থেকেই তা ভাইরাল হতে শুরু করে। দুজনের চেহারায় প্রচন্ড মিল থাকায় ভক্তরা বেশ দ্বিধায় পরে যান। পরে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের চাপাচাপিতেই একে অপরের সঙ্গে কথা বলেন তারা।
মঙ্গলবার প্রথমে জুলিয়াই টুইট করেন আনুশকাকে। টুইট পোস্টে আনুশকাকে লেখেন, আসলেই আমরা জমজ। লোল। সঙ্গে সঙ্গেই জুলিয়ার পোস্টটি রিটুইট করে বিরাট পত্মী লেখেন, ওএমজি ইয়েস!! আমি তোমাকে এবং আমাদের মতো দেখতে আরও ৫ জনকে সারা জীবন ধরে খুঁজে গেছি।
ধারণা করা হয়ে থাকে, একই সময়ে পৃথিবীতে একই চেহারার ৭ জন ব্যক্তি থাকে। তাই আনুশকা বাকি ৫ জনের কথাও মনে করিয়ে দিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}