ঈদুল আজহায় ফিরছেন অনেকদিন পর অনন্ত-বর্ষা - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

ঈদুল আজহায় ফিরছেন অনেকদিন পর অনন্ত-বর্ষা

বেশ কয়েক বছর পর আবার সরব হতে যাচ্ছেন নায়ক অনন্ত জলিল ও বর্ষা। জুটি হিসেবে শুরুতেই জনপ্রিয়তা পেয়েছিলেন অনন্ত-বর্ষা জুটি। আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ‘দিন:দ্য ডে’। এই সিনেমার মধ্য দিয়ে প্রায় অর্ধযুগ পর আবারো দেখা যাবে এই জুটিকে।
অনন্ত বলেন, ‘এই সিনেমাটি অনেক শ্রম ও সময় নিয়ে নির্মাণ করা হয়েছে। দর্শকরা আন্তর্জাতিক মানের একটি সিনেমা দেখতে পাবেন। অর্ধযুগ পর বর্ষাকে নিয়ে ফিরছি। আশা করি আমাদের জুটিকে নতুনভাবে এবার দেখবেন সবাই।’
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। এর বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। প্রায় দুই বছর ধরে তৈরি করা হয়েছে ছবিটি।
২০১৮ সালের শেষ দিকে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত। ছবিতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুকও অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন।
অনন্ত জলিলের উল্লেখযোগ্য কয়েকটি ছবি হলো খোঁজ, স্পিড, হৃদয় ভাঙ্গা ঢেউ, অনন্ত ভালবাসা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}