এসির মাধ্যমেও ছড়াচ্ছে করোনা ভাইরাস - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

এসির মাধ্যমেও ছড়াচ্ছে করোনা ভাইরাস

সারা বিশ্বে একের পর এক আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে করোনাভাইরাস। বিশ্বের ৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এতে আক্রান্ত এক লাখ ৫ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৪৫ জনের।
বিশ্বব্যপী তাণ্ডব চালালেও করোনাভাইরাসের উৎস কী বা কার মাধ্যমে ছড়িয়েছে- এসব এখনও অজানা। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ নিয়ে এখনও ধোঁয়াশায় গবেষকরা। আসেনি কোনও ওষুধ বা প্রতিষেধকও। ফলে, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। 
নতুন এক আতঙ্কের খবর হচ্ছে শুধু মানুষের সংস্পর্শেই নয়, এয়ারকন্ডিশনের (এসি) বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস।
গত শুক্রবার আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে এই সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাসকে যতটা সংক্রামক ভাবা হচ্ছিল, এটি তারচেয়েও ভয়াবহ। শুধু করোনা আক্রান্তদের স্পর্শ করলে বা তাদের হাঁচি-কাশি, মুখের লালা থেকে নয়, প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এসির মধ্য দিয়েও।
সম্প্রতি সিঙ্গাপুরে করোনা আক্রান্ত তিন রোগীর ব্যবহৃত রুমগুলো পরীক্ষা করেন দেশটির ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজেসের বিশেষজ্ঞরা। এসময় এক রোগীর রুমের এয়ার ডাক্ট-এ করোনাভাইরাসের নমুনা পান তারা।
যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটির অধ্যাপক জেমস জি ডয়ার বলেন, এ ধরনের ব্যবস্থায় সাধারণত পাঁচ হাজার ন্যানোমিটারের চেয়ে ক্ষুদ্র কণাগুলো আটকায় না। করোনাভাইরাসের প্রকৃত আকার এখনও নিশ্চিত নয়। তবে একই গোত্রের সার্স ভাইরাসের আকার রেকর্ড করা হয়েছিল ১২০ ন্যানোমিটার। সেক্ষেত্রে, এনসিওভি-১৯’র আকারও তেমনই হবে, যা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় আটকাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}