নায়ক সালমান শাহকে নিয়ে ফারুকের বেফাশঁ মন্তব্যে ক্ষুব্ধ ভক্তরা - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

নায়ক সালমান শাহকে নিয়ে ফারুকের বেফাশঁ মন্তব্যে ক্ষুব্ধ ভক্তরা

চলচ্চিত্র অভিনেতা ফারুকের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ১৫ সেকেন্ডের এই ভিডিওতে ফারুক যে মন্তব্য করেছেন তা এখানে হুবহু তুলে ধরা হলো, 
‘সালমান শাহ কী? এমন আহামরি কি সে? এত কথা বলো, কী সে…? হাজারো সালমান শাহকে বিট করে দিচ্ছে আমাদের শাকিব। কোথায় নিয়ে চলে গেছে শাকিব। এগুলো ধরলে আমরা কিন্তু কথা বলতে পারি’ 

বিভিন্ন সালমান শাহ ফ্যান পেজ ও গ্রূপে  তাঁর এমন মন্তব্যে ফেসবুক জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।এ সময় শাকিবকে নিয়ে ফারুকের পুরোনো একটি ভিডিও সাক্ষাৎকারও  সংযুক্ত করে ফারুকের কথার বৈপরিত্যের প্রমাণ মেলে। ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে ফারুক প্রশ্ন রাখেন শাকিব কী করেছে চলচ্চিত্রের জন্য? আর এই চলচ্চিত্র কী ওর বাবার সম্পত্তি নাকি? এই দুটো ভিডিও একসঙ্গে প্রকাশের পর অনেকেই ফারুকের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই বিষয়টি সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে চিত্রনায়ক ফারুক বলেন, ‘আমি কাউকে ভয় পাই না। আমি যা সত্য তাই বলেছি। আর যেই ভিডিওটি নিয়ে মানুষ কথা তুলেছে। এখানে আরও অনেক কথা হয়েছে। কথার প্রসঙ্গে কথা এসেছে। পুরো বিষয়টি জানতে হবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘সালমান শাহ আসলেই কী? শাকিব তো তার চেয়ে অনেক বেটার। অনেক আগেই টপকে গেছে। সালমান একটা নকল ছবি করেছে। সেটা দিয়ে….. যাই হোক। ওইটা সুপার হিট হয়েছে। সালমান শাহ পরে কী করেছে। তাকে চলতে হয়েছে তো আমাকে নিয়েই। সাপোর্টিং ক্যারেক্টার ছাড়া এরা আসতে পারে নাই। কিন্তু শাকিব খান করছে।’
এ সময় ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে ফারুক আরও বলেন, ‘এই সাক্ষাৎকার আমি কাউকে দেইনি। দুঃখজনক কথা হলো, এই ধরনের কথা বলার আগে পুরোটা জানতে হবে। আর আমি আসলে এই ধরনের কোনো সাক্ষাৎকারও দেইনি। কথাটা টপকে গেছে। আমি বলতে চেয়েছি, সালমানের থেকে অনেক বেটার পারফরমেন্স করে শাকিব। এবং সালমান যদি বেঁচে থাকতো, তবে সেও বলতো। এইটুকু শুনে (ভিডিও সাক্ষাৎকার) কে কীভাবে নিল এটা আমার জানার প্রয়োজন নেই। আমি এগুলোর ধারও ধারি না। যেটা সত্যি কথা, সালমান শাহ কী? আরে এত ইতিহাস রয়ে গেছে পেছনে। সেগুলো নিয়ে তো কেউ কথা বলে না।’
তিনি বলেন, ‘সালমানের জায়গায় সালমান থাকবে আর শাকিবের জায়গায় শাকিব থাকবে। তবে সালমান শাহ ভালো অভিনয় করতো। ভালো অভিনেতা ছিল। আর এও বলে রাখি, আগামী ১২ বছর পর্যন্ত শাকিবের হাত কেউ ধরতে পারবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}