তাহসানের সঙ্গে বিয়ের গুজবে চটেছেন শাওন - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

তাহসানের সঙ্গে বিয়ের গুজবে চটেছেন শাওন

জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা-নির্মাতা মেহের আফরোজ শাওনের সঙ্গে সঙ্গীতশিল্পী-অভিনেতা তাহসান খানের বিয়ের গুজব উঠেছে। বেশ কিছু ইউটিউব চ্যানেলে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওনকে নিয়ে এই গুজব শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে চটেছেন শাওন। 

ইউটিউব লিংকটি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘ইনবক্সে পাঠানো এই ইউটিউব কন্টেন্ট এর হেডলাইন দেখে এত্ত বড় সাইজের একটা ভিমড়ি খেয়েছি যে আগামী দু’দিন কিছু না খেলেও চলবে!
ভিডিওটা দেখার ইচ্ছাও হয়নি। ভেতরে যে ফালতু কিছু থাকবে তা বুঝতে পারছি বটে। তবে দুইপাশে দু’জনের ছবি, মধ্যখানে লাল হৃদপিন্ড আর পেছনে হাতের ওপরে হাত, কন্টেন্ট ক্রিয়েটরের কল্পনাশক্তির উচ্চতা দেখে একা একা হেসেই যাচ্ছি।’

তাহসান ভালোবেসে ২০০৬ সালে ৩ আগস্ট বিয়ে করেন মিথিলাকে। টানা ১১ বছর সংসার করেছেন তারা। অবশেষে তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের ২০ জুলাই। তাদের আইরা তাহরিম খান নামের এক সন্তানও রয়েছে। অন্যদিকে, মেহের আফরোজ শাওন ২০০৫ সালে হুমায়ূন আহমেদের সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন। ২০১২ সালে না ফেরার দেশে পাড়ি জমান এই নন্দিত কথাসাহিত্যিক। শাওন-হুমায়ূনের দুই ছেলে নিশাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}