বিষমুক্ত সবজি দেবে ‘কৃষকের বাজার’ - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

বিষমুক্ত সবজি দেবে ‘কৃষকের বাজার’

শুক্রবার (৬ ডিসেম্বর) মানিক মিয়া এভিনিউ’র সেচ ভবন প্রাঙ্গণে উদ্বোধন হয় এ বাজারের। এখন থেকে প্রতি সপ্তাহে শুক্র ও শনি দুদিন সকাল ৭টা থেকে বসবে এ বাজার। আজ বাজারের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। 
বাজার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, এখানকার এই কৃষকের বাজারে যে কৃষকরা অংশগ্রহণ করেছেন তাদের আমরা গত এক বছর ধরে প্রস্তুত করেছি। সম্পূর্ণরূপে কীটনাশকমুক্ত সবজি এখানে নিয়ে আসছেন তারা। স্বল্প পরিসরে হলেও এটি অব্যাহত থাকবে, এবং ভবিষ্যতে এটি বৃহৎ পরিসরে করার উদ্যোগ আমরা নেবো।

কৃষিখাতে বাংলাদেশের আরও সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলে, দানা জাতীয় খাদ্যের ক্ষেত্রে আমরা এখন উদ্বৃত্ত অবস্থায় আছি। এ বছর বাংলাদেশ থেকে ৮০০ মিলিয়ন ডলারের শাকসবজি, খাদ্য ও কৃষি পণ্য বিদেশে রপ্তানি হয়েছে। এটি অব্যাহতভাবে বাড়ছে। গত অর্থবছরে কৃষিক্ষেত্রে রপ্তানির অগ্রগতি হয়েছে ৩৪ ভাগ। অন্যান্য সব সেক্টরের চেয়ে কৃষি সেক্টরে প্রবৃদ্ধি বেড়েছে। 
ঢাকার আশপাশের মোট আটটি উপজেলা থেকে অর্গানিক বিভিন্ন সবজি নিয়ে এ বাজারে অংশগ্রহণ করেছেন কৃষকরা। প্রথমবার তাদের পরিবহন খরচ সরকার বহন করে। পরবর্তীতে কৃষকরা নিজে উদ্যোগেই এখানে সবজি নিয়ে আসবেন। 
এমন উদ্যোগের প্রশংসা করছেন ক্রেতারা। কীটনাশকমুক্ত সবজির নিশ্চয়তা পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বেসরকারি চাকরিজীবী সৈয়দ আতিকুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রথমত ভালো লাগছে যে, এখানে সরাসরি কৃষকরা দাম পাচ্ছে। দ্বিতীয়ত শাকসবজিগুলো সম্পূর্ণ কীটনাশকমুক্ত। তাই একসঙ্গে অনেক কিনে নিচ্ছি। 
তবে এ বাজারে বিভিন্ন পণ্যে দামের আধিক্য রয়েছে বলেও অভিযোগ কোনো কোনো ক্রেতার। 
কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতর, কৃষি বিপণন অধিদফতর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) মিলে এ বাজারটি চালু করেছে। বাজারে আসা পণ্যসামগ্রী সত্যিকার অর্থেই কীটনাশক মুক্ত কিনা তা পরীক্ষা করে দেখবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। প্রতিষ্ঠানটি তাদের ভ্রাম্যমাণ ল্যাব নিয়ে এসে নিয়মিত সবজিগুলো পরীক্ষা করে বিক্রির অনুমতি দিবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}