বিনোদনের ভিশন বাস্তবায়নে শাহরুখ-জ্যাকি চ্যানদের ডাকলো সৌদি আরব - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

বিনোদনের ভিশন বাস্তবায়নে শাহরুখ-জ্যাকি চ্যানদের ডাকলো সৌদি আরব

আন্তর্জাতিক অঙ্গনের বিনোদন জগতের সুপারস্টারদের রিয়াদে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করল কিংডম অব সৌদি আরব। হলিউড ও বলিউডের মহাতারকারা রীতিমতো ভ্রূ উঁচিয়ে বিস্মিত হয়েছেন রিয়াদে আয়োজিত একটি জমকালো কনফারেন্সে উপস্থিত হয়ে। দেশটির বিনোদন শিল্পকে এগিয়ে নিতে আয়োজিত ‘জয় এন্টারটেইনমেন্ট ফোরাম ২০১৯’-এ উপস্থিত হন তারা।

ইতিপূর্বে সৌদি বিনোদন ইন্ডাস্ট্রিকে বিশ্বমানে উন্নীত করতে ‘ভিশন-২০৩০’ নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই ১৩-১৪ অক্টোবর এই সম্মেলন আয়োজন করা হয়।

বিশ্বের তাবড় কয়েকজন মহাতারকাকে আমন্ত্রণ জানানো হয় এ আয়োজনে। তাদের মধ্যে উপস্থিত হয়েছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা জ্যাকি চ্যান, ‘অ্যাকুয়াম্যান’খ্যাত অভিনেতা জ্যাসন মোমোয়া, অ্যাকশন তারকা জিন-ক্লড ভন ডেমি এবং বলিউডের সুপারস্টার শাহরুখ খান।

দ্য জয় মেকারস অব ফিল্মস প্যানেলের অংশ হিসেবে শাহরুখ খান এই মঞ্চে আমন্ত্রিত ছিলেন। সেখানে বিনোদন শিল্প সম্পর্কে আলোচনা করেন তিনি। এই মঞ্চে উপস্থিত অন্য অতিথিরাও গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

জ্যাকি চ্যানকে সম্মাননা প্রদানের পর গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তিনি। বক্তব্যের মধ্যে যখন তিনি রিয়াদে তার সিনেমার শুটিং করার ইচ্ছা ব্যক্ত করেন, তখন বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত দর্শক ও ভক্তরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}